ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ-বরগুনা ফাইনাল
-
1
চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলার- মিরাজ
-
2
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ সমতায় ফেরাল পাকিস্তান
-
3
বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে অজি পেসারের নতুন কৌশল
-
4
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে জো রুটদের নতুন অধ্যায় ৩ নম্বরে জর্ডান কক্স
-
5
মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি, ডারউইনে প্রথম দিনে ২৬৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ
ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ-বরগুনা ফাইনাল
ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ-বরগুনা ফাইনাল
৪২ তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (২০২৩-২৪) এর পর্দা নামছে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি গ্রাউন্ডে ফাইনালে ময়মনসিংহ জেলার প্রতিপক্ষ বরগুনা জেলা।
এবারের ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হয়েছে তিনটি ফেসে। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড ও ফাইনাল। টায়ার ১ এ ৩২ ও টায়ার ২ তে ৩২ টি দল অংশ নেয়।
টায়ার ১ এ ৩২ টি দল ৮ টি গ্রুপে বিভক্ত ছিল। প্রতিটি গ্রুপ থেকে একটি দল যায় দ্বিতীয় রাউন্ডে। সেই ৮ দলকে দ্বিতীয় রাউন্ডে ভাগ করা হয় ২ টি ভিন্ন গ্রুপে।
বরগুনা, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা ও রংপুর জেলা ছিল এক গ্রুপে। অন্য গ্রুপে ময়মনসিংহ, কুষ্টীয়া, ফরিদপুর ও চাঁদপুর জেলা দল ছিল।
এ গ্রুপ থেকে ৩ টি ম্যাচের ৩ টিতেই জিতে ফাইনালে উঠে বরগুনা। ১ ম্যাচ হারলেও বাকি ২ ম্যাচ জিতে বি গ্রুপ থেকে ফাইনালে ওঠে ময়মনসিংহ। এই নিয়ে ৩য় বার ফাইনালে উঠল দলটি।
টুর্নামেন্টে দুই টায়ারেই প্রথম রাউন্ড হয় ৫০ ওভারের ম্যাচ। টায়ার ১ এর দ্বিতীয় রাউন্ডে হয় ৯০ ওভারের ম্যাচ। যদিও ফাইনাল হবে ৩ দিনের ম্যাচ। ৩১ মার্চ থেকে শুরু হয়ে যা শেষ হবার কথা ২ এপ্রিলে।
যদি ৩ দিনের ফাইনাল ম্যাচ ড্র হয় বা টাই হয়, সেক্ষেত্রে ফাইনালিস্ট দুই দলকেই যৌথ বিজয়ী ঘোষণা করা হবে। টুর্নামেন্টের প্রাইজমানি সমানভাবে ভাগ করে দেওয়া হবে দুই দলের মধ্যে।
