ডি থ্রি ট্রফির কোচ হচ্ছেন যারা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 2 মিনিট আগে
ডি থ্রি ট্রফির কোচ হচ্ছেন যারা

ডি থ্রি ট্রফির কোচ হচ্ছেন যারা

ডি থ্রি ট্রফির কোচ হচ্ছেন যারা

‘ডমেস্টিক থ্রি ট্রফি’ বা ‘ডি থ্রি ট্রফির অংশগ্রহণকারী ছয়টি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের কোচদের বেছে নিয়েছে। বোর্ডের দেওয়া ৩৫ সদস্যের দীর্ঘ তালিকা থেকে লটারির টেবিলে লড়াই করে ছকে ফেলা কৌশল বাস্তবায়নের কারিগরদের বেছে নেয় দলগুলো। 

আগামী ১৫ ডিসেম্বর জমকালো টি-টুয়েন্টি পর্বের মধ্য দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। পর্যায়ক্রমে আগামী বছরের জানুয়ারিতে চার দিনের বড় দৈর্ঘ্যের ম্যাচ এবং মে মাসে একদিনের ক্রিকেট সংস্করণ মাঠে গড়াবে। নতুন এই ধারায় দেশের ক্রিকেটকে চাঙ্গা করতে ছয়টি দলের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব দেওয়া হয়েছে ছয়টি করপোরেট প্রতিষ্ঠানকে, যেখানে বছরে আড়াই কোটি টাকা খরচে ৩ বছরের চুক্তি স্বাক্ষর করেছে তারা।

দেশের সফল কোচ মোহাম্মদ সালাহউদ্দীনকে হেড কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে ফরচুন গ্রুপ।

ওয়ালটন গ্রুপ সাবেক জাতীয় স্পিনার ও নির্বাচক আবদুর রাজ্জাককে প্রধান কোচের ভূমিকায় এনেছে।

সেভেন রিংস সিমেন্ট দায়িত্ব সমর্পণ করেছে জাতীয় দলের বর্তমান বোলিং কোচ তালহা জুবায়েরের ওপর। একমি গ্রুপরাজিন সালেহকে দলের চালিকাশক্তি বানিয়েছে। সিটিজেনস ব্যাংক আস্থা রেখেছে মিজানুর রহমানের অভিজ্ঞতায়। এইস ব্লুস্টার প্রধান কোচ হিসেবে যুক্ত করেছে সোহেল ইসলামকে।

সহকারী কোচের তালিকায় চমক আর অভিজ্ঞতার বেশ ভারসাম্য দেখা গেছে। জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে সহকারী কোচ পদে যুক্ত করেছে ফরচুন গ্রুপ। একই পদে তাদের অপর পছন্দ আবদুল কাইয়ুম। বাকি দলগুলোর সহকারী কোচ পদে মনোনীত হয়েছেন সেভেন রিংস সিমেন্টে হুমায়ুন কবির ও হান্নান সরকার। একমি গ্রুপে ফয়সাল হোসেন ও তারেক আজিজ। ওয়ালটন গ্রুপে ডলার মাহমুদ ও তুষার ইমরান। সিটিজেনস ব্যাংকে মোহাম্মদ সেলিম ও নাজমুল হোসেন এবং এইস ব্লু স্টারে আশিকুর রহমান ও সালাউদ্দীন আহমেদ।

প্রতিটি দল এই ড্রাফট থেকে ১ জন প্রধান কোচ, ২ জন সহকারী কোচ, ১ জন ফিজিও, ১ জন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ও ১ জন পারফরম্যান্স অ্যানালিস্টসহ মোট ৬ সদস্যের একটি পূর্ণাঙ্গ কারিগরি বহর চূড়ান্ত করেছে। ব্যাকস্টেজ স্টাফদের এই পুনর্বিন্যাস বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মানদণ্ডকে সম্পূর্ণ পেশাদার এক উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছে বিসিবি।