ফারুক আহমেদকে অপসারণ করা হল পরিচালক পদ থেকে, বিসিবি এখন সভাপতি শূন্য
-
1
লর্ডসের এমসিসি লাইব্রেরিতে যুক্ত হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্মারক প্রকাশনা
-
2
চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়ার স্কোয়াড
-
3
হ্যারি ব্রুক স্বীকার করলেন, ওয়েলিংটনে নাইটক্লাব ঘটনায় ছিলেন অন্য ইংল্যান্ড খেলোয়াড়রাও
-
4
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় পাকিস্তানের
-
5
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে তিন দলের স্কোয়াড ঘোষণা
ফারুক আহমেদকে অপসারণ করা হল পরিচালক পদ থেকে, বিসিবি এখন সভাপতি শূন্য
ফারুক আহমেদকে অপসারণ করা হল পরিচালক পদ থেকে, বিসিবি এখন সভাপতি শূন্য
ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করলো জাতীয় ক্রীড়া পরিষদ। জুলাই আন্দোলনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। সরকারের চাওয়ায় ক্রীড়া পরিষদের কোটায় সরাসরি বিসিবি পরিচালক হন তিনি। পরে বিসিবি সভাপতির দায়িত্ব পান। দায়িত্ব পালনের ৯ মাস না যেতেই পদ ছাড়তে বাধ্য হয়েছেন ফারুক আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ হারানো ফারুক আহমেদ বিসিবির সভাপতির চেয়ারে থাকার যোগ্যতাও হারালেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা জাতীয় ক্রীড়া পরিষদ।
যেখানে লেখা হয়, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ গঠনতন্ত্র মোতাবেক পরিচালক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদের ইতঃপূর্বের মনোনয়ন বাতিলকরণ সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর গঠনতন্ত্রের অনুচ্ছেদ: ১৩.২ (খ) (৪) মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদ এর ১৯/০৮/২০২৪ তারিখের ৩৪.০৩.০০০০.০০৪.০৩.০২৯-৩০৭৮ সংখ্যক স্মারক মূলে ইতঃপূর্বে মনোনীত পরিচালক জনাব ফারুক আহমেদ এর বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ০৮ জন পরিচালক (বর্তমানে সংখ্যাগরিষ্ঠ) অনাস্থা প্রস্তাব দাখিল করায় এবং বিপিএল সংক্রান্তে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে জনাব ফারুক আহমেদ এর অনুকূলে জাতীয় ক্রীড়া পরিষদের ইতঃপূর্বের মনোনয়ন বাতিল করা হলো।
এমতাবস্থায়, এতদসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'
