দুবাইয়েও পিএসএল আয়োজন সম্ভব হচ্ছে না, তাই স্থগিত ঘোষণা
-
1
পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
-
2
আলজারি জোসেফ ও ড্যারেন স্যামির মধ্যে বিতর্ক
-
3
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
ফ্লেমিংয়ের ওপর আস্থা, ইংলিশ কোচিং কাঠামো নিয়ে হতাশ ভন
দুবাইয়েও পিএসএল আয়োজন সম্ভব হচ্ছে না, তাই স্থগিত ঘোষণা
দুবাইয়েও পিএসএল আয়োজন সম্ভব হচ্ছে না, তাই স্থগিত ঘোষণা
এক দিনের ব্যবধানে আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএল দশম আসরের বাকি আটটি ম্যাচ স্থগিত ঘোষণা করেছে।
গত রাত ৩টায় পিএসএল কর্তৃপক্ষ জানায়, পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাতের কারণে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। একদিন না যেতেই আবার বিপরীত ঘোষণা; ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের কারণে পিএসএল স্থগিত ঘোষণা করা হয়েছে।
এ মৌসুমে পিএসএলের আর আটটি ম্যাচ বাকি আছে। পিসিবির মতো বিসিসিআইও বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরাতে বাকি ম্যাচ আয়োজন করতে চেয়েছিল। এ ব্যাপারে ইসিবি বিসিসিআইকে জানিয়ে দেয়, পিসিবি এরই মধ্যে তাদের ভেন্যু বুকিং দিয়ে রেখেছে।
পিসিবি আজ তাদের বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘন্টায় সীমান্তের নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতির অবনতি, ৭৮টি ড্রোনের আক্রমণ এবং ভারত থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা দেখা গেছে।
