বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকা, দুই সেঞ্চুরিতে স্যামসনের বিশ্বরেকর্ড
-
1
গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন অ্যামাজন ওয়ারিয়র্স
-
2
শ্রীলঙ্কা সফরেও নেই বুমরাহ, হাঁটুর চোটে বিশ্রামের পরামর্শ বিসিসিআই মেডিকেল দলের
-
3
জেন-জি ক্রিকেটারদের বুঝেই কোচিংয়ে মানিয়ে নিচ্ছেন সালাহউদ্দিন, রানাকে না পাওয়ায় আক্ষেপ
-
4
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
-
5
তিন বছর পর কি মুক্তি মিলছে ইমরান খানের, নেপথ্যে সমঝোতার আভাস
বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকা, দুই সেঞ্চুরিতে স্যামসনের বিশ্বরেকর্ড
বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকা, দুই সেঞ্চুরিতে স্যামসনের বিশ্বরেকর্ড
ভারতের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে টানা দুটি সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন সঞ্জু স্যামসন। গত রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করতে সঞ্জু স্যামসনের লেগেছে মাত্র ৪৭ বল। দল জিতেছে ৬১ রানে।
এর আগে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি করেছিলেন সঞ্জু স্যামসন। গত মাসে হায়দ্রাবাদে ৪৭ বলে ১১১ রান করেছিলেন তিনি। সেই ইনিংসে বাংলাদেশের বিপক্ষে তিনি মেরেছিলেন ৮ টি ছক্কা ও ১১ টি চার।
বাংলাদেশের বিপক্ষে ইনিংস যেখানে শেষ করেছিলেন প্রোটিয়াদের বিপক্ষেও যেনো ঠিক সেখান থেকেই ব্যাটিং শুরু করলেন স্যামসন। ব্যাক টু ব্যাক ম্যাচে দেখালেন নিজের বিদ্ধংসী ফর্ম। এই ম্যাচে ৫০ বলে ১০ ছক্কা ও ৭ চারে ১০৭ ইনিংস খেলেন এই ব্যাটার।
এদিকে বিশ্বে চতুর্থ ব্যাটার হিসাবে টি-টোয়েন্টি তে টানা ২ টি সেঞ্চুরি করেছেন সঞ্জু স্যামসন। তার আগে যেই ৩ জনের এই রেকর্ড ছিলো তারা দলেন, ফ্রান্সের গুস্তাভ মেকিয়ান, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও ইংল্যান্ডের ফিল সল্ট।
গত রাতে ডারবানে ভারতের দেয়া ২০২ রান তাড়া করতে নেমে মাত্র ১৪১ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। হেসেখেলে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা ভারত জিতে নেয় ৬১ রানে।
