মিরাজের ৩ রানের আক্ষেপ, দক্ষিণ আফ্রিকার সহজ টার্গেট
-
1
গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন অ্যামাজন ওয়ারিয়র্স
-
2
জেন-জি ক্রিকেটারদের বুঝেই কোচিংয়ে মানিয়ে নিচ্ছেন সালাহউদ্দিন, রানাকে না পাওয়ায় আক্ষেপ
-
3
শ্রীলঙ্কা সফরেও নেই বুমরাহ, হাঁটুর চোটে বিশ্রামের পরামর্শ বিসিসিআই মেডিকেল দলের
-
4
তিন বছর পর কি মুক্তি মিলছে ইমরান খানের, নেপথ্যে সমঝোতার আভাস
-
5
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
মিরাজের ৩ রানের আক্ষেপ, দক্ষিণ আফ্রিকার সহজ টার্গেট
মিরাজের ৩ রানের আক্ষেপ, দক্ষিণ আফ্রিকার সহজ টার্গেট
তৃতীয় দিন শেষে বাংলাদেশের রান ছিল ৭ উইকেটে ২৮৩। একমাত্র আশা হয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। ৮৭ রানে অপরাজিত থেকে আজ খেলা শুরু করা মিরাজ ছিলেন সেঞ্চুরির অপেক্ষায়। তবে তার অপেক্ষাকে আক্ষেপ বানিয়ে দিলেন কাগিসো রাবাদা। শেষ ব্যাটার হিসেবে মিরাজ ৯৭ রানে আউট হলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ৩০৭ রানে।
মিরপুর টেস্ট জিততে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ১০৬ রান। হাতে বাকি প্রায় দুই দিন। কাগিসো রাবাদার ৬ উইকেট শিকারের দিনে ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি মেহেদী হাসান মিরাজ।
৮১ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। হাতে ছিল ৩ উইকেট। তবে কাগিসো রাবাদা বাংলাদেশকে দিনের শুরুর ওভারেই ফেলেন বিপাকে। লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেন ১৬ রানে থাকা নাইম হাসানকে।
বেশিক্ষণ টিকলেন না তাইজুল ইসলামও। উইয়ান মুল্ডারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ব্যাট ছুঁয়ে সেকেন্ড স্লিপে স্টাবসের হাতে ধর পড়েন তাইজুল। ৭ বল খেলা তাইজুলের রানও ৭। তবে ফেরার এক বল আগেই বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের লিড ১০০'তে পৌঁছে দেওয়ার কাজটা করেন তাইজুল।
যখন ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ, তখনও সেঞ্চুরি থেকে ৩ রান দূরে ছিলেন মিরাজ। শেষ অবদি আর এই ৩ তার করা হয়নি। ১৫ তম ফাইফার পাওয়া কাগিসো রাবাদাকে আরও এক উইকেট দিয়ে আক্ষেপ নিয়েই মিরাজ ফেরত গেলেন প্যাভিলিয়নে। ৮৯.৫ ওভারে ৩০৭ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। আগের দিন ইনিংস পরাজয়ের শঙ্কা নিয়ে শুরু করা দিনের শেষে উল্টো জয়ের ছবি আঁকার সুযোগ পায় বাংলাদেশ। আজ লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকলে রাবাদা-মুল্ডারের পেস তোপের সামনে তা সম্ভব হয়নি।
এদিন সকালে কেবল ২৫ মিনিট খেলতে পারে বাংলাদেশের বাকি ৩ উইকেট। এরমাঝেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
