চট্টগ্রাম টেস্টে নেই তাসকিন, স্কোয়াডে জায়গা পেলেন খালেদ
-
1
গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন অ্যামাজন ওয়ারিয়র্স
-
2
জেন-জি ক্রিকেটারদের বুঝেই কোচিংয়ে মানিয়ে নিচ্ছেন সালাহউদ্দিন, রানাকে না পাওয়ায় আক্ষেপ
-
3
শ্রীলঙ্কা সফরেও নেই বুমরাহ, হাঁটুর চোটে বিশ্রামের পরামর্শ বিসিসিআই মেডিকেল দলের
-
4
তিন বছর পর কি মুক্তি মিলছে ইমরান খানের, নেপথ্যে সমঝোতার আভাস
-
5
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
চট্টগ্রাম টেস্টে নেই তাসকিন, স্কোয়াডে জায়গা পেলেন খালেদ
চট্টগ্রাম টেস্টে নেই তাসকিন, স্কোয়াডে জায়গা পেলেন খালেদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। পেসার সৈয়দ খালেদ আহমেদকে তাসকিন আহমেদের পরিবর্তে ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দ্বিতীয় ম্যাচটি ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। প্রথম টেস্টে সাত উইকেটে পরাজিত হওয়ার পর বাংলাদেশ সিরিজে ০-১ পিছিয়ে রয়েছে।
২য় ও শেষ টেস্টকে সামনে রেখে আগামী ২৬ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম যাবে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ।
