ইংল্যান্ডকে উড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
-
1
পিএসএলের নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক, মুজারাবানির পক্ষে এজেন্টের কঠোর প্রতিক্রিয়া
-
2
নাহিদ রানার আগুনে স্পেল, নিউজিল্যান্ড থেমে যায় ১৯৮ এ
-
3
শারমিনের ব্যাটে লড়াই জয়, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
-
4
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়, সমতায় ফিরল লড়াই
-
5
১ বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ দাসুন শানাকা
ইংল্যান্ডকে উড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
ইংল্যান্ডকে উড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
সিরিজ নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয়টিতে জয় তুলে সিরিজে সমতা এনেছিলো ইংল্যান্ড। তবে ব্র্যান্ডন কিং ও কিচি কার্টির সেঞ্চুরিতে রক্ষা করতে পারেনি সিরিজ। এই হারে টানা ৩ টি ওয়ানডে সিরিজ হারের স্বাদ পেলো ইংলিশরা।
ব্রিজটাউটে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৬৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন ওপেনার ফিল সল্ট। তার ইনিংসে ছিল ৪ টি চার ও ১ টি ছয়। ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর দলের হার ধরে ডান মৌসলেই করেন ৭০ বলে ৫৭ রান।
স্যাম কারান খেলেন ৪০ রানের ইনিংস। শেষ দিকে জোফরা আর্চার অপরাজিত থাকেন ১৭ বলে ৩৮ রানের ক্যামিও খেলে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ টি উইকেট নেন ম্যাথু ফোর্ড।
২৬৪ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইস ১৯ রান করে সাজঘরে ফিরেন। দ্বিতীয় উইকেটে ২০৩ বলে ২০৯ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ব্র্যান্ডন কিং ও কিচি কার্টি।
১১৭ বলে ১০২ রানের ইনিংস খেলেন ব্র্যান্ডন কিং৷ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান কিচি কার্টিও। ৪২ বল হাতে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কিচি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১১৪ বলে ১২৮ রানে।
ম্যাচ সেরা হন ব্র্যান্ডন কিং এবং সিরিজ সেরা হন ম্যাথু ফোর্ড। আগামী ১০ নভেম্বর থেকে শুরু হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
