শ্রীলঙ্কার পূর্ণকালীন হেড কোচ হলেন সনাথ জয়সুরিয়া
-
1
লর্ডসের এমসিসি লাইব্রেরিতে যুক্ত হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্মারক প্রকাশনা
-
2
চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়ার স্কোয়াড
-
3
হ্যারি ব্রুক স্বীকার করলেন, ওয়েলিংটনে নাইটক্লাব ঘটনায় ছিলেন অন্য ইংল্যান্ড খেলোয়াড়রাও
-
4
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় পাকিস্তানের
-
5
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে তিন দলের স্কোয়াড ঘোষণা
শ্রীলঙ্কার পূর্ণকালীন হেড কোচ হলেন সনাথ জয়সুরিয়া
শ্রীলঙ্কার পূর্ণকালীন হেড কোচ হলেন সনাথ জয়সুরিয়া
শ্রীলঙ্কার পূর্ণকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি ব্যাটার সনাথ জয়সুরিয়া। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত তিনি এই ভূমিকায় থাকবেন। গেল কয়েক সিরিজে কোচ জয়সুরিয়ার ভূমিকায় মুগ্ধ হয়ে শ্রীলঙ্কা ক্রিকেট তাকে পূর্ণকালীন চাকরি দিয়েছে।
গত জুলাইয়ে সনাথ জয়সুরিয়া অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সন্তোষজনক পারফরম্যান্স করেছে শ্রীলঙ্কা। দলের এমন সব সাফল্যের কারণে আরও লম্বা সময়ের জন্য জয়সুরিয়াকে প্রধান কোচ হিসাবে রাখার সিদ্ধান্ত নিল লঙ্কান ক্রিকেট।
জয়াসুরিয়ার অধীনে, শ্রীলঙ্কা ২৭ বছরের মধ্যে ভারতের বিরুদ্ধে প্রথম কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছে। গেল এক দশকের মধ্যে প্রথমবারের মতো টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে এবং সম্প্রতি হোম টেস্টে নিউজিল্যান্ডকে ২-০'তে হোয়াইটওয়াশ করেছে। দলটি এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছে। ৯ ম্যাচে ৫ জয় নিয়ে লঙ্কানরা এখন পয়েন্ট টেবিলের তিন নম্বরে।
এসএলসির বিবৃতিতে বলা হয়েছে, 'শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি ভারত, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে দলের ভালো পারফরম্যান্স বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে, যেখানে জয়সুরিয়া 'অন্তবর্তীকালীন প্রধান কোচ' হিসেবে দায়িত্বে ছিলেন।'
প্রধান কোচ হিসেবে জয়সুরিয়ার প্রথম অ্যাসাইনমেন্ট হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাম্বুলা এবং পাল্লেকেলেতে আসন্ন সীমিত ওভারের সিরিজ।
