কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দুই ম্যাচে হাসান মাহমুদকে পাচ্ছে না কেন্ট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দুই ম্যাচে হাসান মাহমুদকে পাচ্ছে না কেন্ট

কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দুই ম্যাচে হাসান মাহমুদকে পাচ্ছে না কেন্ট

কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দুই ম্যাচে হাসান মাহমুদকে পাচ্ছে না কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে শীর্ষ দুইয়ে থেকে প্রমোশন পাওয়ার লড়াইয়ে বড় ধাক্কা খেল কেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরিভিত্তিতে ডেকে পাঠানোয় মৌসুমের শেষ দুই গুরুত্বপূর্ণ ম্যাচে ২৪ বছর বয়সী তারকা পেসার হাসান মাহমুদকে পাচ্ছে না ক্লাবটি।

চলতি মৌসুমে কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ এবং টি-টোয়েন্টি ব্লাস্ট মিলিয়ে ৭টি ম্যাচে দারুণ বল করে ৩০টি উইকেট শিকার করেছেন হাসান। তবে সামনে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সিরিজ রয়েছে। আন্তর্জাতিক সিরিজের আগে প্রস্তুতি ক্যাস্পে অংশ নিতেই মূলত বিসিবি তাকে দেশে ফেরত পাঠিয়েছে।

হাসানের না থাকা নিয়ে হতাশা প্রকাশ করে কেন্টের ক্রিকেট ডিরেক্টর সাইমন কুক ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটে বলেন, “কাউন্টি চ্যাম্পিয়নশিপের এই চূড়ান্ত মুহূর্তে হাসানকে হারিয়ে আমরা কিছুটা হতাশ। তবে বিসিবির সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। এই শীতে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তাকে শুভকামনা জানাই।”

কুক আরও জানান, হাসানকে মিস করলেও ক্লাবের অন্য দুই বিদেশি পেসার কেথ ডাজিয়ন এবং খালেদ আহমেদ মৌসুমের শেষ দুটি ম্যাচের জন্যে রয়েছেন।

বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে কেন্ট। দ্বিতীয় স্থানে থাকা নর্দাম্পটনশায়ারের চেয়ে তারা মাত্র দুই পয়েন্টে পিছিয়ে। তবে স্বস্তির বিষয় হলো, মৌসুমের শেষ দুটি ম্যাচ তারা খেলবে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দল ল্যাঙ্কাশায়ার ও গ্লুচেস্টারশায়ারের বিরুদ্ধে এবং দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে কেন্টের ঘরের মাঠে।