ওয়াকার ইউনিসকে তীব্র সমালোচনা করলেন সাবেক পাকিস্তানি বোলার
-
1
নেদারল্যান্ডসের প্রধান কোচের পদ ছাড়লেন রায়ান কুক
-
2
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ, আশাবাদী সোবহানা
-
3
যুক্তরাষ্ট্রে বিশেষ প্রশিক্ষণে পাঠানো হবে পাকিস্তানি ক্রিকেটারদের
-
4
জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন, বাদ শেখ মাহেদি
-
5
ভারতের কাছে ৫ উইকেটের পরাজয় বাংলাদেশের মেয়েদের
ওয়াকার ইউনিসকে তীব্র সমালোচনা করলেন সাবেক পাকিস্তানি বোলার
ওয়াকার ইউনিসকে তীব্র সমালোচনা করলেন সাবেক পাকিস্তানি বোলার
আসন্ন বাংলাদেশ সিরিজে আবরার আহমেদ এবং কামরান গুলামকে বাদ দেওয়ার সিদ্ধান্তের জন্য পিসিবি প্রধানের উপদেষ্টা ওয়াকার ইউনিসকে তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার তানভীর আহমেদ।
২১শে আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট ম্যাচের আগে পেস নির্ভর বোলিং আক্রমণে যেতে নির্বাচক কমিটি লেগ স্পিনার আবরার আহমেদ এবং অলরাউন্ডার কামরান গুলামকে তাদের স্কোয়াড থেকে বাদ দিয়েছে। তানভীর আহমেদ এই সিদ্ধান্তে তার হতাশা প্রকাশ করেছেন। বিশেষ করে ওয়াকার ইউনিসের প্রতি, যিনি সম্প্রতি পিসিবিতে একটি নতুন পদে যোগ দিয়েছেন।
তানভীর আহমেদ টুইটারে ওয়াকার ইউনিস এবং নির্বাচক কমিটির সমালোচনা করে পাকিস্তান ক্রিকেটকে দুর্বল করার অভিযোগ করেন।
তিনি বলেন, "আপনারা সবাই দেখেছেন? বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকে আবরার আহমেদ ও কামরান গোলামকে বাদ দিয়েছে ওয়াকার ইউনিস ও নির্বাচক কমিটি। এখন সমস্যাটি হল ওয়াকার ইউনিস পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করে দেবে,”
নির্বাচক কমিটিকে থার্ড ক্লাস আখ্যা দিয়ে তানভীর আহমেদ টুইটারে আরো লেখেন, "এই তৃতীয়-শ্রেণীর নির্বাচক কমিটির লজ্জা হওয়া উচিত যারা আবরার এবং কামরান গুলামকে দল থেকে বাদ দিয়েছে। কোথায় এই ওয়াকার ইউনিস যিনি নিজেকে একজন বড় কিংবদন্তি হিসাবে তুলে ধরেন? কীভাবে এই দুজনকে বাদ দেওয়া হল?"
বাংলাদেশের বিপক্ষে প্রকৃতি স্পিনার না থাকলেও আগা সালমানকে অফ স্পিনার হিসেবে খেলানোর পরিকল্পনা আছে কোচ জেসন গিলেস্পির। তাছাড়া পেস বোলিং আক্রমণে আছেন শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মীর হামজা, মোহাম্মদ আলি ও খুররম শেহজাদ।
বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের দল:
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও শাহীন শাহ আফ্রিদি।
