মুস্তাফিজদের ম্যাচকে 'এল ক্ল্যাসিকো' বলছেন ইয়ান বিশপ
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
-
5
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
মুস্তাফিজদের ম্যাচকে 'এল ক্ল্যাসিকো' বলছেন ইয়ান বিশপ
মুস্তাফিজদের ম্যাচকে 'এল ক্ল্যাসিকো' বলছেন ইয়ান বিশপ
এবারের আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। তাঁর দিল এখনও ঘরের বাইরে (চেন্নাইয়ের বাইরে) ম্যাচ জিততে পারেনি। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) মুখোমুখি হবে চেন্নাই।
৫ ম্যাচের ৩ টিতে জিতে পয়েন্ট তালিকার ৩ নম্বরে আছে সিএসকে। সমানসংখ্যক ম্যাচ খেলে ২ জয়ে ৭ নম্বরে অবস্থান মুম্বাইয়ের।
আইপিএল ইতিহাসের সফলতম দুই দলের লড়াই নিঃসন্দেহে ব্লকবাস্টার। আইপিএলের সবচেয়ে বড় রাইভালরি।
এই ম্যাচকে এল ক্যাসিকো বলছেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার ইয়ান বিশপ। সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স' এ বিশপ লিখেছেন,
'এল ক্যাসিকো আজ!!! ওয়াংখেড়েতে সিএসকে বনাম এমআই ম্যাচ দুর্দান্ত হকিছু হতে যাচ্ছে।'
El Classico today!!!! CSK vs MI Wankede is gonna be crazy.
— Ian Raphael Bishop (@irbishi) April 14, 2024
