পাক-ভারত মহারণে যারা থাকছেন আম্প্যায়ার
-
1
ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষনা
-
2
গ্রেপ্তারকাণ্ডের পর ইংল্যান্ড দল থেকে বাদ ব্রাইডন কার্স
-
3
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা, বাদ পড়েছেন এনগারাভা ও টেলর
-
4
অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের
-
5
অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ২১ রানে হারল বাংলাদেশ এইচপি
পাক-ভারত মহারণে যারা থাকছেন আম্প্যায়ার
পাক-ভারত মহারণে যারা থাকছেন আম্প্যায়ার
১ জুন থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির এবার বিদায় দেয়ার পালা। আগামীকাল ১৮ জুন লন্ডনের ওভালে ফাইনাল ম্যাচ দিয়েই পর্দা নামতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ এর জমজমাট আসর।
মর্যাদার এই আসরে ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকবেন সেটাও অনেক গর্বের। আর সেটা যদি হয় পাক-ভারত ফাইনাল ম্যাচ তখন দায়িত্বটা আরো বেড়ে যায় নিশ্চয়।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের জন্য ইতিমধ্যে চুড়ান্ত হয়েছে কারা থাকছেন ওভালে ম্যাচ পরিচালনার দায়িত্বে। এদিন ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলবার্গ এবং দক্ষিন আফ্রিকান মারাইস এরাসমাস।
ক্যাটেলবার্গ এখন পর্যন্ত ৭২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি পরিচালনা করেছেন বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ।
মারাইস এরাসমাস পরিচালনা করেছেন ৭১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ছিলেন চলমান আসরের পাকিস্তান-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে।
রিজার্ভ আম্প্যায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কান কুমার ধর্মসেনা। টিভি আম্প্যায়ারের দায়িত্বে থাকছেন অস্ট্রেলিয়ার রড টাকার। আর ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বুন।
আগামীকাল লন্ডনের ওভালে বিকাল ৩টায় শুরু হবে ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচ।
