বাংলাদেশ সফরে আসছে আসাম, ম্যাচ রাজশাহী ও বগুড়াতে
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
-
5
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
বাংলাদেশ সফরে আসছে আসাম, ম্যাচ রাজশাহী ও বগুড়াতে
বাংলাদেশ সফরে আসছে আসাম, ম্যাচ রাজশাহী ও বগুড়াতে
চলতি মাসের শেষ ভাগে বাংলাদেশ সফরে আসছে আসাম অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। রাজশাহী ও বগুড়াতে স্বাগতিকদের বিপক্ষে ২ টি ৩ দিনের ম্যাচ ও ৩ টি ওয়ানডে ম্যাচ খেলবে তাঁরা।
২৫ এপ্রিল ঢাকা পৌছেই ভেন্যু রাজশাহীতে যাবে আসাম অনূর্ধ্ব-১৬ দল। ২৮ এপ্রিল রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শুরু ১ম ৩ দিনের ম্যাচ। ৩ মে শুরু হবে ২য় ৩ দিনের ম্যাচ, ম্যাচটি হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।
বগুড়ায় শুরু হবে ওয়ানডে সিরিজও। ৮ মে প্রথম ৫০ ওভারি ম্যাচে মাঠে নামবে আসাম অনূর্ধ্ব-৬ দল ও বিসিবি অনূর্ধ্ব-১৬ দল।
১১ ও ১৩ মে শেষ দুই ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীতে। ১৪ মে বাংলাদেশ ছেড়ে আসামে ফিরে যাবে দল।
একনজরে আসাম অনূর্ধ্ব-১৬ দলের বাংলাদেশ সফর-
বাংলাদেশে আসবে- ২৫ এপ্রিল
১ম ৩ দিনের ম্যাচ- ২৮-৩০ এপ্রিল, শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, রাজশাহী
২য় ৩ দিনের ম্যাচ- ৩-৫ মে, শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া
১ম ওয়ানডে- ৮ মে, শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া
২য় ওয়ানডে- ১১ মে, শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, রাজশাহী
৩য় ওয়ানডে- ১৩ মে, শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, রাজশাহী।
বাংলাদেশ ছাড়বে- ১৪ মে।
