তৃণমূলের সাংসদ হলেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য কির্তী আজাদ
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
তৃণমূলের সাংসদ হলেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য কির্তী আজাদ
তৃণমূলের সাংসদ হলেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য কির্তী আজাদ
ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর আসনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভারতের বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার কির্তী আজাদ। তাঁর মূল প্রতিপক্ষ ছিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর সাবেক পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আজ (৪ জুন) আনুষ্ঠানিক ফল ঘোষণার পর জয়ী হয়েছেন কির্তী আজাদ। তিনি ভোট পেয়েছেন ৭ লাখ ২০ হাজার ৬৬৭ টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলীপ ঘোষ পেয়েছেন ৫ লাখ ৮২ হাজার ৬৮৬ টি।
১ লাখ ৩৭ হাজার ৯৮১ ভোটে জয়লাভ করে লোকসভার সদস্য হয়ে সংসদে যাবেন কির্তী আজাদ।
কির্তী আজাদের পিতা ভগত ঝা আজাদ ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। রাজনীতিবিদ হিসাবে তাঁর সুনাম ছিল। বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছেন তিনি, ছিলেন লোকসভার সদস্য, সামলেছেন ইউনিয়ন মিনিস্ট্রির দায়িত্বও।
রাজনীতিবিদ হিসাবে আত্মপ্রকাশ করার আগে কির্তী আজাদ ছিলেন নামকরা ক্রিকেটার। ভারতের হয়ে ৭ টেস্ট ও ২৫ ওয়ানডে খেলেছেন তিনি। ডানহাতি ব্যাটার কির্তী আজাদ করতেন অফস্পিন। তিনি ছিলেন ১৯৮৩ ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য।
রাজনীতিতে কির্তী আজাদ বিজেপির হয়ে লোকসভার সদস্য হয়েছিলেন। পরে ভারতীয় কংগ্রেসের হয়ে লড়ে হেরেছিলেন নির্বাচনে। ২০২১ সালের নভেম্বরে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের হাত ধরেন তিনি।
