দক্ষিণ আফ্রিকা সফরের ওডিআই দলে ডাক পেলেন জ্যাক এডওয়ার্ডস, ছিটকে গেলেন স্ট্যানলেক
-
1
ভারত সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা, নতুন মুখ কামিল পুরান
-
2
টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে কিছুই জানতেন না রশিদ খান
-
3
শেষ ওভারের রোমাঞ্চে জিম্বাবুয়েকে ১ উইকেটে হারিয়ে ওডিআই সিরিজ জয় অসিদের
-
4
বাংলাদেশকে ১১৪ রানে হারিয়ে ফাইনালে ভারত
-
5
দক্ষিণ আফ্রিকা সফরের ওডিআই দলে ডাক পেলেন জ্যাক এডওয়ার্ডস, ছিটকে গেলেন স্ট্যানলেক
দক্ষিণ আফ্রিকা সফরের ওডিআই দলে ডাক পেলেন জ্যাক এডওয়ার্ডস, ছিটকে গেলেন স্ট্যানলেক
দক্ষিণ আফ্রিকা সফরের ওডিআই দলে ডাক পেলেন জ্যাক এডওয়ার্ডস, ছিটকে গেলেন স্ট্যানলেক
পেসার বিলি স্ট্যানলেকের ইনজুরি এবং স্পেন্সার জনসনের ওয়ার্কলোডের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন নিউ সাউথ ওয়েলসের অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস।
সম্প্রতি নিজের ব্যাটিং ও বোলিংয়ে মনোযোগ দিতে নিউ সাউথ ওয়েলসের অধিনায়কত্ব ছাড়া ২৬ বছর বয়সী এডওয়ার্ডস পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন। যদিও ৫০ ওভারের ফরম্যাটে তার অভিষেক এখনো হয়নি, তবে গত মৌসুমে ভারতের বিরুদ্ধে ওডিআই স্কোয়াডে তাকে সংক্ষেপে অন্তর্ভূক্ত করা হয়েছিল। অস্ট্রেলিয়া'এ' দলের হয়ে ভারত 'এ' দলের বিরুদ্ধে চার দিনের ম্যাচ খেলতে ভারতে থাকাকালীনই তিনি জাতীয় দলের এই জরুরি তলব পান।
জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় নিজের পঞ্চম ওভার বল করার সময় সাইড স্ট্রেইনের শিকার হন বিলি স্ট্যানলেক। ওই সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া, যার শেষ ম্যাচে মাত্র ১ উইকেটের রোমাঞ্চকর জয় নিশ্চিত করেছিল অজিরা।
অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ওয়ানডে খেলা এবং শেষ ম্যাচে নাথান এলিসের সঙ্গে ব্যাট হাতে জয়সূচক জুটি গড়া পেসার স্পেন্সার জনসনকে বিশ্রাম দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে, যার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর ডারবানে। এরপর দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর এবং ৩০ সেপ্টেম্বর ওভালে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে তিন ম্যাচের টেস্ট লড়াই। সিরিজের প্রথম টেস্টটি ৯ থেকে ১৩ অক্টোবর ডারবানের কিংসমিডে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্টটি ১৮ থেকে ২২ অক্টোবর কেবেহার সেন্ট জর্জ পার্কে। সফরের শেষ তথা তৃতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ থেকে ৩১ অক্টোবর।
