পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মার্শ, অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ইংলিস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মার্শ, অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ইংলিস

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মার্শ, অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ইংলিস

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মার্শ, অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ইংলিস

গোড়ালির চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শ। ফলে দুর্বল স্কোয়াড নিয়েই পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া, যেখানে অধিনায়কত্ব করবেন জশ ইংলিস। আইপিএল প্লে-অফে ব্যস্ত থাকায় এই সফরে নেই প্যাট কামিন্স ও ট্রাভিস হেডও।

শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে লখনৌ সুপার জায়ান্টসের শেষ ম্যাচেও খেলেননি মার্শ। ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের পরই তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যান। ৩০ মে থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার নেতৃত্ব দেওয়ার কথা ছিল। দলের বেশিরভাগ সদস্য ইতোমধ্যে রাওয়ালপিন্ডিতে পৌঁছেছেন।

তবে গোড়ালির সমস্যার কারণে মার্শ পাকিস্তানে উড়াল দেননি। অতীতে একই ধরনের চোটে ভোগার ইতিহাস থাকায় তাকে পুরো পাকিস্তান সিরিজ থেকেই বাদ দেওয়া হয়েছে। ৯ জুন মিরপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও ১৭ জুন শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

মার্শের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে চতুর্থ পছন্দের ওয়ানডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন ইংলিস। নিয়মিত অধিনায়ক কামিন্স এবং টেস্ট সহ-অধিনায়ক ট্রাভিস হেড না থাকায় দায়িত্বটা তার কাঁধে পড়েছে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন ইংলিস। তিনি না খেললে বিকল্প হিসেবে আছেন অ্যালেক্স কেরি, যিনি ২০২১ সালে ক্যারিবিয়ান সফরে তিন ওয়ানডেতে অধিনায়কত্ব করেছিলেন।

পাকিস্তান সফরে নেই জশ হ্যাজলউড ও মিচেল স্টার্কও। কুপার কনোলি, জেভিয়ার বার্টলেট ও বেন ডোয়ারশুইসকে প্রথমে স্কোয়াডে রাখা হয়নি, কারণ তাদের আইপিএল প্লে-অফে খেলার সম্ভাবনা ছিল। তবে তাদের দল বাদ পড়ায় এখন কনোলিকে পাকিস্তানে পাঠানোর সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে আছেন কনোলি, বার্টলেট, ডোয়ারশুইস ও ট্রাভিস হেড।

আইপিএলের শেষ দিকে দুর্দান্ত ফর্মে ছিলেন মার্শ। শেষ চার ইনিংসে করেন ১১১, ১০, ৯০ ও ৯৬ রান। পুরো টুর্নামেন্টে সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ১৬৩.১৮ স্ট্রাইক রেটে ব্যাট করা মার্শ সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারদের মধ্যেও ছিলেন তৃতীয়।

আগামী বিশ্বকাপকে সামনে রেখে মার্শ ও ট্রাভিস হেড অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের ওপেনার হিসেবে বিবেচিত হচ্ছেন। পাকিস্তান সিরিজে হেডের অনুপস্থিতিতে ম্যাট শর্টের সঙ্গে মার্শ ওপেন করার কথা ছিল। এখন দ্বিতীয় বিকল্প ওপেনার খুঁজতে হবে নির্বাচকদের।

দলের মিডল অর্ডার গুছিয়ে নিতে বিভিন্ন কম্বিনেশন পরীক্ষা করতে চায় অস্ট্রেলিয়া। তাই অ্যালেক্স কেরিকে ওপেনিংয়ে তোলার সম্ভাবনাও রয়েছে, যাতে ১৯ বছর বয়সী অলিভার পিক মিডল অর্ডারে অভিষেকের সুযোগ পান।

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, পাকিস্তান ও বাংলাদেশ সিরিজে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিচের দিকে ব্যাট করিয়ে দেখতে চান তারা। মূলত ওয়ানডে দলে গ্লেন ম্যাক্সওয়েলের স্থায়ী বিকল্প খুঁজতেই এই পরিকল্পনা।

অস্ট্রেলিয়া ওয়ানডে দল:

অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলি পিক, ম্যাথিউ রেনশ, তানভির সাঙ্গা, লিয়াম স্কট, ম্যাথিউ শর্ট, বিলি স্ট্যানলেক ও অ্যাডাম জাম্পা।