রান আউটের ঝড়ে উষ্ণতা, মিরাজ-সালমান মুহূর্ত বিশ্লেষণ করছেন মুশতাক আহমেদ
-
1
রানআউটের সিদ্ধান্তে ক্ষুব্ধ সালমান আগা, কি ঘটেছিলো মাঠে
-
2
সালমান আঘার বিতর্কিত রান আউট, লিটনের ব্যাখ্যা
-
3
গ্লাভস ছুঁড়ে ফেলায় শাস্তি, তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেলেন সালমান আগা
-
4
সালমান আলী আগা বলেন, আমি ভিন্নভাবে বিষয়টি সামলাতাম
-
5
রান আউটের ঝড়ে উষ্ণতা, মিরাজ-সালমান মুহূর্ত বিশ্লেষণ করছেন মুশতাক আহমেদ
রান আউটের ঝড়ে উষ্ণতা, মিরাজ-সালমান মুহূর্ত বিশ্লেষণ করছেন মুশতাক আহমেদ
রান আউটের ঝড়ে উষ্ণতা, মিরাজ-সালমান মুহূর্ত বিশ্লেষণ করছেন মুশতাক আহমেদ
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ঘটে যাওয়া মিরাজ ও সালমান আগার রান আউটের ঘটনা এত দ্রুত, যে ড্রেসিংরুমের অনেকেই প্রথমে বুঝতে পারেননি আসলে কী ঘটেছে।
টিভি রিপ্লে দেখেই পুরো বিষয়টি পরিষ্কার হয়েছে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও সরাসরি বুঝতে পারেননি কী ঘটেছে।
তিনি পুরো ঘটনার দিকে চোখ রাখেন টিভির মাধ্যমে।
মুশতাক বলেন, "ঘটনাটা এতো তাড়াতাড়ি হয়েছে, আমরাও বুঝতে পারিনি কি হয়ে গেল? আমি মনে করি, মিরাজ বলটা আটকাতে গিয়েছিল এবং ওই সময়ে সালমান ক্রিজের বাইরে ছিল। কিন্তু সে হয়তো চেয়েছিল বলটা মিরাজকে এগিয়ে দিয়ে সাহায্য করবে। তবে মিরাজ সম্ভবত খুব স্বাভাবিকভাবেই বল নিয়ে থ্রো করেছে এবং রান আউটের আবেদন করেছে। সবকিছুই খুব দ্রুত হয়েছে। আমি মনে করি, কেউই ওখানে ভুল ছিল না। সালমান আগা সাহায্য করতে চেয়েছিল। আর মিরাজ পুরোপুরি ম্যাচেই ছিল। সে ভেবেছে তাকে রান আউট করার সুযোগ আছে।"
মিরাজের কোনো ভুল ছিল না, ফের বলছেন মুশতাক,
‘"সালমান কী করছে সেদিকে মিরাজের ভাবনা ছিল না। সে ম্যাচের ভেতরে ছিল। আমি সত্যি করেই বলছি, মিরাজ কোনো ভুল করেননি।’"
আউট হওয়ার পর নিজের হতাশা প্রকাশ করেন সালমান। তিনি হেলমেট এবং গ্লাভস মাটিতে ছুঁড়ে মারেন। ব্যাট দিয়ে আঘাত করেন মাটিতে। মুশতাক এটিকে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।
তিনি বলেন, "সালমানের হতাশা হওয়াটা স্বাভাবিক।
কারণ সে বলটা এগিয়ে দিয়ে সাহায্য করতে চেয়েছিল। কিন্তু সে নিশ্চিত ছিল না কতদূরে সে দাঁড়িয়ে ছিল। দেখুন, দুই পক্ষই কিন্তু প্রতিদ্বন্দ্বীতা করতে গিয়েছে। মিরাজের কাজ এবং সালমানের ভাবনা এখানে মিলেনি। ও হয়তো ভেবেছিল বলটা ডেড। কিন্তু খেলাটা তখনও চলছিল।"
