রানআউটের সিদ্ধান্তে ক্ষুব্ধ সালমান আগা, কি ঘটেছিলো মাঠে
রানআউটের সিদ্ধান্তে ক্ষুব্ধ সালমান আগা, কি ঘটেছিলো মাঠে
রানআউটের সিদ্ধান্তে ক্ষুব্ধ সালমান আগা, কি ঘটেছিলো মাঠে
ঘটনাটি ঘটে ইনিংসের ৩৯তম ওভারে। সে সময় ক্রিজে ছিলেন পাকিস্তানের দুই সেট ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। মেহেদী হাসান মিরাজের করা ওই ওভারের চতুর্থ বলে রিজওয়ান সোজা শট খেলেন। বলটি পা দিয়ে থামানোর চেষ্টা করেন বোলার মিরাজ।
তবে বল পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় সেটি ধরতে এগিয়ে যান নন-স্ট্রাইকে থাকা সালমান। কিন্তু তখন তিনি পপিং ক্রিজের বাইরে ছিলেন। একই সময়ে বলটির দিকে হাত বাড়ান মিরাজও। শেষ পর্যন্ত মিরাজই আগে বল তুলে নিয়ে আন্ডার আর্ম থ্রোতে স্টাম্প ভেঙে দেন এবং সঙ্গে সঙ্গেই রানআউটের আবেদন করেন।
তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা করার আগেই মিরাজের দিকে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় সালমানকে। যদিও তিনি জানতেন, নিয়ম অনুযায়ী এই পরিস্থিতিতে তাঁর আউট হওয়ার সম্ভাবনাই বেশি। পরে টিভি আম্পায়ার কুমার ধর্মসেনা রিপ্লে দেখে রানআউটের সিদ্ধান্ত নিশ্চিত করেন।
রানআউটের এক সিদ্ধান্তকে কেন্দ্র করে পাকিস্তানের ব্যাটার সালমান আগার প্রতিক্রিয়া মাঠে বাড়তি নাটকীয়তা যোগ করে। আউট হওয়ার পর ক্ষোভে হেলমেট ও গ্লাভস ছুড়ে মারেন তিনি, এমনকি বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাসের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ান।
ড্রেসিংরুমের দিকে ফেরার সময়ও বিরক্তি প্রকাশ করেন পাকিস্তানের এই ব্যাটার। বাংলাদেশের খেলোয়াড়দের দিকে তাকিয়ে হাত দিয়ে কিছু ইঙ্গিত করতে দেখা যায় তাকে। এতে একপর্যায়ে লিটন দাসও উত্তেজিত হয়ে ওঠেন। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রিজওয়ান।
মাঠে তখন উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যেও। মিরাজকেও বেশ উত্তেজিত দেখায়, পরে অধিনায়ক নাজমুল হোসেন তাকে বোলিং প্রান্তের দিকে নিয়ে গিয়ে শান্ত করার চেষ্টা করেন।
