চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরলেন লিটন দাস
-
1
পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
-
2
আলজারি জোসেফ ও ড্যারেন স্যামির মধ্যে বিতর্ক
-
3
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরলেন লিটন দাস
চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরলেন লিটন দাস
চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরলেন লিটন দাস
চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাম পায়ের চোটের কারণে গত জুন থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী লিটন। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার তিনি ডারউইনের উদ্দেশে রওনা দেবেন এবং দলের সঙ্গে যোগ দেবেন। ফিটনেস বিবেচনায় তাকে একাদশ নির্বাচনের জন্যও বিবেচনা করা হবে।
দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে আছেন সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আমিতে হাসান, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুসফিক হাসান এবং লিটন কুমার দাস।
অস্ট্রেলিয়া-বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৩ আগস্ট, ডারউইনে।
