দক্ষিণ আফ্রিকা সফর শেষ হাসান মাহমুদের, ফিরছেন দেশে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দক্ষিণ আফ্রিকা সফর শেষ হাসান মাহমুদের, ফিরছেন দেশে

দক্ষিণ আফ্রিকা সফর শেষ হাসান মাহমুদের, ফিরছেন দেশে

দক্ষিণ আফ্রিকা সফর শেষ হাসান মাহমুদের, ফিরছেন দেশে

ডান কনুইয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর মাঝপথেই শেষ হয়ে গেল বাংলাদেশ জাতীয় দলের পেসার হাসান মাহমুদের। চোট থেকে সেরে উঠতে দ্রুতই দেশে ফিরে আসছেন তিনি। ফলে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট এবং আসন্ন সাদা বলের সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আর মাঠে নামা হচ্ছে না ডানহাতি এই পেসারের।

শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, আসন্ন আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে হাসানকে চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পর্যাপ্ত সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের বিশ্বাস, দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ায় মনোযোগ দিলে তিনি দ্রুত সুস্থ হয়ে সেরা ছন্দে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন।

এদিকে, হাসান মাহমুদের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে নতুন কাউকে পাঠানো হবে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি বিসিবি।