চট্টগ্রাম বিভাগীয় নারী টি-টোয়েন্টি লিগ শুরু কাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চট্টগ্রাম বিভাগীয় নারী টি-টোয়েন্টি লিগ শুরু কাল

চট্টগ্রাম বিভাগীয় নারী টি-টোয়েন্টি লিগ শুরু কাল

চট্টগ্রাম বিভাগীয় নারী টি-টোয়েন্টি লিগ শুরু কাল

চট্টগ্রাম বিভাগের নারী ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় নারী টি–টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬। আগামীকাল ৭ মার্চ থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ১২ মার্চ পর্যন্ত। চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার সব ম্যাচ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরীর উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নারী ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতামূলক একটি প্ল্যাটফর্ম তৈরি করা এবং বিভাগীয় ও তৃণমূল পর্যায়ে নারী ক্রিকেটের বিকাশে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার খেলোয়াড়রা এবারের টুর্নামেন্টে অংশ নেবেন। ড্রাফটের মাধ্যমে তাদের চারটি দলে ভাগ করা হয়েছে, পাইরেটস অব চিটাগং, রাইজিং স্টার জুনিয়র, সিএসসিএল ক্লাব এবং টিম আইএসসিএল।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ।

এই প্রতিযোগিতায় ক্রিকেটারদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি ‘এ’ এর ১২ জন খেলোয়াড় ম্যাচপ্রতি পাবেন ৭ হাজার টাকা, ক্যাটাগরি ‘বি’-এর ১৫ জন খেলোয়াড় ম্যাচপ্রতি ৫ হাজার টাকা এবং ক্যাটাগরি ‘সি’-এর ২৯ জন খেলোয়াড় ম্যাচপ্রতি পাবেন ৪ হাজার টাকা।

টুর্নামেন্ট আয়োজনের সব ব্যয়ভার বহন করবে স্পন্সর প্রতিষ্ঠান কন্টিনেন্টাল গ্রুপ। খেলোয়াড়দের জন্য দুটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং টুর্নামেন্ট চলাকালে হোটেল থেকে ভেন্যুতে যাতায়াতের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা থাকবে।

আয়োজকদের বিশ্বাস, আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া উইমেনস বিপিএলকে সামনে রেখে এই বিভাগীয় লিগ থেকে প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করা এবং তাদের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই টুর্নামেন্ট।