বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকরা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd এ প্রবেশ করে টিকিট কেনা যাবে। গ্যালারি ও স্ট্যান্ডভেদে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ভিন্ন ভিন্নভাবে।
গ্র্যান্ড স্ট্যান্ডের লোয়ার ও আপার দুই অংশের টিকিটের দাম রাখা হয়েছে ২,০০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) এবং ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (করপোরেট ব্লক) এর টিকিট মূল্য ১,০০০ টাকা। ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (করপোরেট ব্লক) এর টিকিটের দাম ১,২০০ টাকা।
এছাড়া ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) এর টিকিট মূল্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়। সবচেয়ে কম দামে, ২০০ টাকায় টিকিট মিলবে ইস্টার্ন গ্যালারিতে।
দুই দলের জনপ্রিয়তা বিবেচনায় সিরিজের ম্যাচগুলোতে দর্শকদের ব্যাপক আগ্রহ থাকবে বলে আশা করা হচ্ছে। তাই আগ্রহী দর্শকদের আগেভাগেই অনলাইনে টিকিট সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।
