অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মুস্তাফিজ-তাসকিন
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মুস্তাফিজ-তাসকিন
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মুস্তাফিজ-তাসকিন
মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের লড়াই যখন মাঠে গড়াচ্ছে, ঠিক তখনই সাদা বলের আরেক চ্যালেঞ্জকে সামনে রেখে দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার।
সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকা মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল এবার জায়গা হারিয়েছেন। ফিরেছেন দলের নিয়মিত পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ব্যাটার তাওহিদ হৃদয়।
বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার।
