জিম্বাবুয়ে টেস্টের দল ঘোষণা, নতুন মুখ রবিউল, ফিরলেন হৃদয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জিম্বাবুয়ে টেস্টের দল ঘোষণা, নতুন মুখ রবিউল, ফিরলেন হৃদয়

জিম্বাবুয়ে টেস্টের দল ঘোষণা, নতুন মুখ রবিউল, ফিরলেন হৃদয়

জিম্বাবুয়ে টেস্টের দল ঘোষণা, নতুন মুখ রবিউল, ফিরলেন হৃদয়

আগামী ২৮ জুন জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের একমাত্র টেস্ট। ম্যাচটিকে সামনে রেখে বৃহস্পতিবার ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছেন নির্বাচকরা।

স্কোয়াডের সবচেয়ে বড় চমক পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক। প্রথমবারের মতো জাতীয় দলের টেস্ট দলে জায়গা পেয়েছেন তিনি। একই সঙ্গে প্রায় দুই বছর পর সাদা পোশাকের দলে ফিরেছেন মিডলঅর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়।

অন্যদিকে, বিশ্রাম দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাসকিন আহমেদকে। নিয়মিত এই তিন ক্রিকেটারের অনুপস্থিতিতে সুযোগ মিলেছে হাসান মাহমুদ ও খালেদ আহমেদের।

টেস্ট স্কোয়াড : 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, রবিউল হক।