বয়স কত তাতে কিছু যায় আসে না, বৈভবকে নিয়ে ব্রেট লির বড় বার্তা
-
1
সাকিব ও হৃদয়ের জাফনাকে হারিয়ে চ্যাম্পিয়ন গাল গ্যাল্যান্টস
-
2
টেস্ট প্রস্তুতিতে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ
-
3
মালয়েশিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য যুব টাইগার স্কোয়াড চূড়ান্ত, অধিনায়কের দায়িত্বে আলিন
-
4
অনুশীলনের ব্যর্থতা ছাপিয়ে অজিদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী ফিল সিমন্স
-
5
কুশল মেন্ডিসকে সভাপতি করে গঠিত হলো শ্রীলঙ্কান প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
বয়স কত তাতে কিছু যায় আসে না, বৈভবকে নিয়ে ব্রেট লির বড় বার্তা
বয়স কত তাতে কিছু যায় আসে না, বৈভবকে নিয়ে ব্রেট লির বড় বার্তা
অসাধারণ ব্যাটিং দক্ষতায় ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারতের তরুণ ক্রিকেট বিস্ময় বৈভব সূর্যবংশী। তবে তার এই দ্রুত উত্থানের পেছনে লুকিয়ে থাকা বড় চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা ব্রেট লি। তার মতে, বৈভবের আসল লড়াইটা ফাস্ট বোলারদের বিপক্ষে নয়, বরং মাঠের বাইরের প্রবল মানসিক চাপ ও প্রত্যাশার পারদ সামলানোর ক্ষেত্রে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বৈভবের বয়স নিয়ে ক্রিকেটপাড়ায় চলতে থাকা বিশ্বব্যাপী আলোচনা খারিজ করে দেন ব্রেট লি। তিনি বলেন, “ভারতের বাইরে সবাই শুধু একটা প্রশ্নই করে সে কি সত্যিই ১৫ বছরের? আমার কাছে তার বয়স ১৫, ১৭ না ১৮ তাতে কিছুই যায় আসে না। আসল কথা হলো, এই ছেলেটা অসাধারণ ক্রিকেট খেলতে পারে। ভারতের জন্য সে এক দুর্দান্ত আবিষ্কার এবং সামনে সে আরও বড় সাফল্য পাবে।”
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে বৈভবের আলোড়ন সৃষ্টিকারী ব্যাটিং এবং বিশ্বসেরা ফাস্ট বোলারদের বিপক্ষে তার ভয়ডরহীন শট খেলার প্রশংসা করেন ব্রেট লি। সানরাইজার্সের বিপক্ষে বৈভবের ৯৭ রানের ইনিংসের কথা উল্লেখ করে তিনি বলেন, “অস্ট্রেলিয়ান বোলাররা যখন প্রচণ্ড গতিতে বল করছিল, সে তখন নিজের নাকের সামনে থেকে টেনে হুক শট খেলছিল। তার ভেতরে এক অদ্ভুত শক্তি রয়েছে এবং সে খাঁটি ক্রিকেটিং শট খেলেই রান পাচ্ছে।”
তবে একই সঙ্গে ক্রিকেট বিশ্বের এই নতুন তারকাকে ঘিরে তৈরি হওয়া উন্মাদনা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন এই সাবেক অজি পেসার। লির ভাষায়, “তার ব্যাটিং বা ফর্ম নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই; আসল পরীক্ষা হবে তার মানসিকতার। তাকে এখনও একজন কিশোরের মতো থাকতে দেওয়া উচিত। তার ওপর অতিরিক্ত চাপের বোঝা চাপিয়ে দেওয়া ঠিক হবে না।”
বৈভবের বিরুদ্ধে কীভাবে বোলিং করতেন এমন প্রশ্নের জবাবে ব্রেটলি জানান, তিনি বৈভবের বাউন্সার ও পুল শট খেলার দক্ষতাকে পরীক্ষা করে দেখতে নিজের প্রথম বলেই বাউন্সার মারতেন।
