মালয়েশিয়াকে ৬৯ রানে গুটিয়ে দিয়ে ৮৯ রানের বড় জয় বাংলাদেশ এইচপির
-
1
আঘাত পেয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে অনুপস্থিত গিল, নেতৃত্বের দায়িত্বে রাহুল
-
2
অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে ইতিবাচক পেসার হাসান
-
3
দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ
-
4
প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে তাইজুল, একাদশের বাইরে রেখে পর্যবেক্ষণ
-
5
দেশে ফিরে খেলার সুযোগ নেই সাকিবের- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মালয়েশিয়াকে ৬৯ রানে গুটিয়ে দিয়ে ৮৯ রানের বড় জয় বাংলাদেশ এইচপির
মালয়েশিয়াকে ৬৯ রানে গুটিয়ে দিয়ে ৮৯ রানের বড় জয় বাংলাদেশ এইচপির
মিরপুরে বোলারদের দুর্দান্ত তাণ্ডবে সফরকারী মালয়েশিয়াকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার জাওয়াদ আবরারের ১৮ বলে ২৮ এবং আবদুল গাফফার সাকলাইনের ২৬ বলে সর্বোচ্চ ৩২ রানের ওপর ভর করে ১৫৮ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।
১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে আবু হায়দার রনির ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে নাজমুল সাকিব ফিরলে চরম বিপর্যয়ে পড়ে মালয়েশিয়া।
আহমেদ আকীল ওয়াহিদের ২৫ বলে সর্বোচ্চ ২৯ রান ছাড়া সফরকারীদের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে না পারলে ১০ ওভারেই ৪২ রানে ৬ উইকেট হারায় দলটি।
রাকিবুল হাসান ও মোহাম্মদ রুবেল হাসানের দুটি করে উইকেট শিকারে শেষ পর্যন্ত মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস। বাংলাদেশ এইচপির বোলারদের তোপে পড়ে পাওয়া এই ৮৯ রানের বড় জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
