পারফর্ম করেও কেন এশিয়ান গেমসে নেই সাব্বির-রুবেল, ব্যাখ্যা দিলেন বিসিবি প্রধান নির্বাচক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পারফর্ম করেও কেন এশিয়ান গেমসে নেই সাব্বির-রুবেল, ব্যাখ্যা দিলেন বিসিবি প্রধান নির্বাচক

পারফর্ম করেও কেন এশিয়ান গেমসে নেই সাব্বির-রুবেল, ব্যাখ্যা দিলেন বিসিবি প্রধান নির্বাচক

পারফর্ম করেও কেন এশিয়ান গেমসে নেই সাব্বির-রুবেল, ব্যাখ্যা দিলেন বিসিবি প্রধান নির্বাচক

ঘরোয়া ক্রিকেটের চেনা আঙ্গিনায় ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সাব্বির রহমান ও মোহাম্মদ রুবেল। অতি সম্প্রতি শেষ হওয়া টপ-এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঝলক দেখালেও আসন্ন এশিয়ান গেমসের বাংলাদেশ দলে স্থান হয়নি এই দুই ক্রিকেটারের। দল থেকে বাদ পড়া নিয়ে ক্রীড়াঙ্গনে নানা প্রশ্ন উঠলেও ক্রিকেট বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, তাদের নিয়ে জাতীয় দলের লাল-সবুজ স্বপ্ন এখনো নিভে যায়নি।

অস্ট্রেলিয়ার টপ-এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে বল হাতে প্রতিপক্ষের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন ডানহাতি স্পিনার মোহাম্মদ রুবেল। মাত্র সাত ম্যাচে প্রতিপক্ষের ২৩টি উইকেট শিকার করে টুর্নামেন্টের অন্যতম সফল বোলার হিসেবে নিজের নাম লেখান তিনি। এত চমৎকার পারফরম্যান্সের পরও এশিয়ান গেমসের মূল স্কোয়াডে তার অনুপস্থিতি নিয়ে সমালোচনা শুরু হলে বিষয়টির কারিগরি ব্যাখা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।‘এশিয়ান গেমসে রুবেলকে সুযোগ দেওয়ার সুযোগ ছিল না। কারণ এশিয়ান গেমসে যে ৩০ জনের দল দিতে হয় আমাদের, সেটা দিতে হয়েছে তিন মাস আগে।’

নির্বাচকদের যখন প্রাথমিক দল চূড়ান্ত করতে হয়েছিল, তখন রুবেলের পারফরম্যান্স এতটা নজরকাড়া ছিল না বলে জানান হাবিবুল বাশার। পরবর্তীতে মালয়েশিয়া সিরিজ ও টপ-এন্ড টুর্নামেন্টে ধারাবাহিকভাবে দারুণ বোলিং করায় নির্বাচকদের দৃষ্টি কাড়তে সমর্থ হয়েছেন এই স্পিনার। ‘গেমসের কিছু নিয়মকানুন আছে। সেখানকার বাইরে পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না। এটা গেমসের নিয়ম। যখন আমরা দলটা দিয়েছি তখন আসলে রুবেলের পারফরম্যান্স অতটা উল্লেখযোগ্য ছিল না। বর্তমানে তিনি খুব ভালো করেছেন। মালয়েশিয়ায় ভালো বোলিং করেছেন, টপ-এন্ডে ভালো বোলিং করেছেন। অবশ্যই তিনি হয়ত ভবিষ্যৎ পরিকল্পনায় থাকবেন।’

একই টুর্নামেন্টে ব্যাটার সাব্বির রহমানের পারফরম্যান্সও ছিল প্রশংসনীয়। দীর্ঘদিনের ছন্দহীনতা কাটিয়ে টপ-এন্ড টুর্নামেন্টে উইকেটের চারপাশের বাউন্ডারির ফুলঝুরি ফুটিয়ে নির্বাচকদের মনে আশার সঞ্চার করেছেন এই হার্ডহিটার। তবুও এশিয়ান গেমসের দলে তাঁর নাম না থাকা প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাচক আশ্বস্ত করেছেন যে, জাতীয় দলের দরজা এই অভিজ্ঞ ক্রিকেটারের জন্য মোটেও বন্ধ হয়ে যায়নি। নিকট ভবিষ্যতে জাতীয় দলে ফেরার প্রক্রিয়ায় সাব্বিরকে যুক্ত রাখা হবে উল্লেখ করে তিনি বেশ ইতিবাচক মন্তব্য করেন।

সাব্বিরকে নিয়ে বাশার বলেন, ‘সাব্বিরকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। টি-টোয়েন্টি ফরম্যাটে টপ-এন্ডে ভালো ব্যাটিং করেছেন। সাব্বিরের সুযোগটা এখনো আসেনি। সামনে আমাদের অনেক খেলা আছে, পরিকল্পনায় সে আছে। রুবেলের মতো ও একেবারে চিন্তাভাবনার বাইরে নয়, সাব্বিরও বাদ পড়েনি। ও অনেকদিন পর দলে কামব্যাক করেছে। ভবিষ্যতে কী হবে দেখা যাক।’

তিনি আরো বলেন, ‘সাব্বিরকে বসিয়ে না রেখে লম্বা সময়ের পরিকল্পনা ভেবে তাকে ‘এ’ দলের টুর্নামেন্টে সুযোগ দেওয়া। সাব্বিরের সক্ষমতা আছে। সে প্রমাণ করতে পারবে নিজেকে। কন্ডিশন অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে।’