এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা

নারী ক্রিকেটের জোড়া মেগা ইভেন্ট এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য অভিজ্ঞতার ওপর ভরসা রেখেই বাঘিনীদের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

অধিনায়াক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। একই সঙ্গে স্কোয়াডে তার সহ-অধিনায়কের দায়িত্ব অর্পণ করা হয়েছে নাহিদা আক্তারের কাঁধে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইযয়ে ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে আট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। সেখানে ‘বি’ গ্রুপে স্থান পাওয়া বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীলঙ্কা, স্বাগতিক আমিরাত ও ইন্দোনেশিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপের লড়াইয়ে থাকছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড এবং হংকং। 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ড ও হংকং মুখোমুখি হলেও জ্যোতিদের মিশন শুরু হবে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। পরবর্তীতে যথাক্রমে ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ৮ সেপ্টেম্বর আমিরাতের বাধা পার হতে পারলে ১০ বা ১১ সেপ্টেম্বরের সেমিফাইনাল হয়ে ১৩ সেপ্টেম্বরের ফাইনালে খেলার সুযোগ থাকবে।

বাংলাদেশ দল

দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, শানজিদা আক্তার মেঘলা এবং ফারিহা ইসলাম তৃষ্ণা।