বিরামহীন সূচিতে বাংলাদেশ, নিউজিল্যান্ডের পরই পাকিস্তান সিরিজ
বিরামহীন সূচিতে বাংলাদেশ, নিউজিল্যান্ডের পরই পাকিস্তান সিরিজ
বিরামহীন সূচিতে বাংলাদেশ, নিউজিল্যান্ডের পরই পাকিস্তান সিরিজ
সূচির ভিড়ে দম ফেলার সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটারদের সামনে, এক সিরিজ শেষ হতেই আরেক বড় লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। এই সিরিজটি শেষ হবে আগামী ২ মে। তবে সিরিজ শেষ হলেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। কারণ এরপরই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ খেলতে ৩ মে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ মে।
এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই দুই টেস্টই ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত।
সবশেষ মার্চ মাসে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। সেই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় তারা।
