বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা
বাংলাদেশ সফরকে সামনে রেখে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। সিরিজটি আগামী মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে প্রথম টেস্টটি ৮ থেকে ১২ মে ঢাকার শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্টটি ১৬ থেকে ২০ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
দলের নেতৃত্বে থাকছেন শান মাসুদ। এছাড়া প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন চারজন আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি।
দলটি ২৭ এপ্রিল সোমবার করাচিতে ক্যাম্প শুরু করবে, যা চলবে ১ মে পর্যন্ত। এরপর ২ মে বাংলাদেশে উড়াল দেবে ক্রিকেটাররা। যারা বর্তমানে পিএসএল একাদশে খেলছেন, তারা নিজেদের দলের ক্যাম্পেইন শেষ করে দলে যোগ দেবেন। আর যেসব দলের খেলোয়াড়রা ফাইনালে উঠবেন, তারা টুর্নামেন্ট শেষে সরাসরি বাংলাদেশে যাবেন।
বাংলাদেশ সফরের জন্য লাল বলের কোচিং স্টাফও ঘোষণা করেছে পিসিবি। সাবেক টেস্ট অধিনায়ক সরফরাজ আহমেদকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার অধীনে পাকিস্তান ২০০৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। এছাড়া পাঁচ মাস আগে মেন্টর/ম্যানেজার হিসেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতিয়েছেন তিনি। চলতি বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহিনস দলের মেন্টর/ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাবেক টেস্ট ক্রিকেটার আসাদ শফিক ব্যাটিং কোচ এবং উমর গুল বোলিং কোচ হিসেবে কাজ করবেন এই সফরে। আন্তর্জাতিক ক্রিকেটে আসাদ শফিক ১৪৭টি ম্যাচে (৭৭ টেস্ট, ৬০ ওয়ানডে, ১০ টি-টোয়েন্টি) ৬,১৮৮ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ-সেঞ্চুরি। আর ডানহাতি পেসার উমর গুল ২৩৭টি আন্তর্জাতিক ম্যাচে (৪৭ টেস্ট, ১৩০ ওয়ানডে, ৬০ টি-টোয়েন্টি) ৪২৭টি উইকেট শিকার করেছেন।
পাকিস্তান স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলি আঘা, সৌদ শাকিল এবং শাহিন শাহ আফ্রিদি।
