অধিনায়ক ফারহানের তাণ্ডবে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 মিনিট আগে
অধিনায়ক ফারহানের তাণ্ডবে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের জয়

অধিনায়ক ফারহানের তাণ্ডবে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের জয়

অধিনায়ক ফারহানের তাণ্ডবে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের জয়

অধিনায়ক ফারহানের বিধ্বংসী ফিফটির ওপর ভর করে সফরকারী শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। শ্রীলঙ্কার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে জয় তুলে নেয় স্বাগতিকরা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রারম্ভিক ধাক্কা সামলে ওপেনার লাহিরু উদারার ক্যারিয়ার সেরা ৯১ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে সফরকারীরা। 

মাত্র ১৮ রানে দুই উইকেট হারানোর পর কামিন্দু মেন্ডিসকে (২৩) নিয়ে ৬০ রান এবং দাসুন শানাকাকে নিয়ে পঞ্চম উইকেটে ৫৭ রান যোগ করেন উদারা। ৫৫ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ৯১ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন তিনি। এটি টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো শ্রীলঙ্কান ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রান, যা ২০১৩ সালে দুবাইতে কুশল পেরেরার করা ৮৪ রানের রেকর্ডকে ছাপিয়ে গেছে। 

শেষ ৬ ওভারে ৬৬ রান তুলে লড়াইয়ের পুঁজি পায় লঙ্কানরা। পাকিস্তানের পক্ষে পেসার নাসিম শাহ ৩টি (৩৬ রানে) এবং অভিষিক্ত মোহাম্মদ ইমরান ২টি উইকেট (২১ রানে) শিকার করেন।

১৮৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ফারহান ও ফখর জামান পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন। প্রথম ৫ ওভারেই বোর্ডে ৫৪ রান তোলেন তারা। ফখর ১৩ বলে ২১ রান করে বিদায় নিলেও রানের গতি থামেনি। তিনে নামা মাআজ সাদাকাতকে সঙ্গে নিয়ে লঙ্কান বোলারদের ওপর ছড়ি ঘোরান ফারহান। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৯২ রান। মাআজ মাত্র ৩০ বলে ৩টি ছয় ও ৪টি চারে ৫০ রানের ঝড়ো ইনিংস উপহার দেন।

অধিনায়ক ফারহান ৫৩ বলে ৮৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন, যেখানে ছিল ১০টি দর্শনীয় চার ও ৪টি ছক্কা। পরবর্তীতে হাসাজ নওয়াজ ও সাইম আইয়ুব দ্রুত আউট হলেও জয় পেতে কোনো বেগ পেতে হয়নি স্বাগতিকদের।