নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
সাবেকদের জন্য বিশেষ কার্ড, তামিমের আমন্ত্রণেও অনুপস্থিত সাকিব-মাশরাফিরা
-
2
নিউজিল্যান্ড সিরিজের আগে বিশেষ সতর্কতা স্টোকসের
-
3
নিউজিল্যান্ড সিরিজের আগে বিশেষ সতর্কতা স্টোকসের
-
4
৩২ অধিনায়কের হাতে বিশেষ স্বীকৃতি, ক্যাপ্টেন্স কার্ডে মিলবে নানা সুবিধা
-
5
তারকাহীন কিউইদের আত্মবিশ্বাস, তরুণদের নিয়েই সিরিজ জয়ের লক্ষ্য
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলমান ছেলেদের বিশ্বকাপের উত্তাপের মাঝেই এবার নারী ক্রিকেটের ভক্তদের জন্য বড় খবর এলো।
বাংলাদেশ এবার ‘এ’ গ্রুপে পড়েছে, যেখানে তাদের সঙ্গে রয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, শেষ দুই আসরের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা, উপমহাদেশের প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এবং বিশ্বকাপ অভিষিক্ত নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে থাকবে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, প্রথম আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ২০১৬ সালের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
বাংলাদেশের জন্য সুখবর হলো তারা যাত্রা শুরু করতে পারছে জয় দিয়ে। ১৪ জুন এজবাস্টনে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের সঙ্গে। একই মাঠে একই দিনে দেখা যাবে ভারত-পাকিস্তান লড়াইও। বাংলাদেশের নারী দল এই আসরে টানা সপ্তমবার অংশ নিচ্ছে। প্রথমবার তারা স্বাগতিক হিসেবে খেলেছিল, পরেরবারগুলোতে বাছাই পেরিয়ে এসেছে। তবে এখন পর্যন্ত কোনোবারই গ্রুপ পর্ব পার করতে পারেনি।
টুর্নামেন্টের সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের ওভালে ৩০ জুন ও ২ জুলাই। লর্ডস স্টেডিয়ামে ৫ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ, যেখানে চ্যাম্পিয়ন দল নির্ধারিত হবে।
