হাই পারফরম্যান্স প্রধান হয়েই বাংলাদেশে ফিরছেন হেম্প
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
হাই পারফরম্যান্স প্রধান হয়েই বাংলাদেশে ফিরছেন হেম্প
হাই পারফরম্যান্স প্রধান হয়েই বাংলাদেশে ফিরছেন হেম্প
দীর্ঘ ছুটি কাটানোর পর আবারো বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হচ্ছেন কোচ ডেভিড হেম্প। বিসিবি তাকে নতুন করে ১ বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে। এবার তিনি হাই পারফরম্যান্স প্রধান (এইচপি প্রধান) হিসেবে দায়িত্ব পালন করবেন।
হেম্প পূর্বে দেশের হাই পারফরম্যান্স দলের সঙ্গে কাজ করেছেন এবং পরে নারী দলের দায়িত্বও সামলেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, হেম্প আগের বেতনেই নতুন চুক্তিতে কাজ করবেন এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো ক্ষেত্রে দায়িত্বে থাকবেন।
সম্প্রতি হেম্প নারী দলকে থাইল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নেতৃত্ব দিয়েছেন। ক্রিকেটাররাও তার প্রশিক্ষণ পদ্ধতি ও কাজের প্রশংসা করেছেন। এই কারণে তাকে আরও এক বছরের জন্য চুক্তি বাড়ানো হয়েছে।
বিসিবি আশা করছে, এই পদক্ষেপ হাই পারফরম্যান্স এবং নারী ক্রিকেটকে শক্তিশালী করবে এবং ভবিষ্যতে শক্তিশালী দল গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
