পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য শেষ ম্যাচে

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 4 সেকেন্ড আগে
পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য শেষ ম্যাচে

পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য শেষ ম্যাচে

পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য শেষ ম্যাচে

সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের দাপুটে জয় নতুন সমীকরণ তৈরি করেছে গ্রুপে। শেষ দিকে চাপ সামলে তারা নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে নিউজিল্যান্ডের হার পাকিস্তানের জন্য আশা রাখার দরজা খুলে দিয়েছে।

এই হারের ধাক্কায় নিউজিল্যান্ডের নেট রান রেট +৩.০৪৫ থেকে নেমে এসেছে +১.৩৯০-এ। ৩ পয়েন্ট নিয়ে তারা এখন দ্বিতীয় স্থানে থাকলেও তাদের অবস্থান পুরোপুরি নিরাপদ নয়। 

এই পরিস্থিতিতে পাকিস্তানের সামনে খুলেছে সম্ভাবনার জানালা। ১ পয়েন্ট ও -০.৪৬১ নেট রান রেট নিয়ে তারা তৃতীয় স্থানে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে কেবল জয় পেলেই চলবে না, নজর রাখতে হবে রানের ব্যবধানেও। পাকিস্তান যদি আগে ব্যাট করে, তাহলে অন্তত ৬৪ রানের বড় ব্যবধানে জিততে হবে। আর যদি পরে ব্যাট করে, সেক্ষেত্রে লক্ষ্য তাড়া করে ১৩.১ ওভারের মধ্যেই ম্যাচ শেষ করতে হবে।

শেষ ম্যাচের ফল শুধু সেমিফাইনালের টিকিটই নির্ধারণ করবে না, ঠিক করবে ভেন্যুও। নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠলে ম্যাচ হবে কলকাতায়, আর পাকিস্তান উঠে গেলে লড়াই বসবে কলম্বোতে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য শুধু আরেকটি খেলা নয়। এটি রানের অঙ্ক মেলানোর এক কঠিন পরীক্ষা, যেখানে সামান্য ভুলও স্বপ্ন ভেঙে দিতে পারে।