আফগানিস্তানের বিরুদ্ধে আয়ারল্যান্ডের ওয়ানডে স্কোয়াড ঘোষণা, সুযোগ পেলেন জয় মুন্ড্রা
-
1
মাসুদের সেঞ্চুরির পরও চাপে পাকিস্তান, ১৫৫ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
-
2
২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিতের খেলা উচিত, বললেন জহির আব্বাস
-
3
আফগানিস্তানের বিরুদ্ধে আয়ারল্যান্ডের ওয়ানডে স্কোয়াড ঘোষণা, সুযোগ পেলেন জয় মুন্ড্রা
-
4
ইংল্যান্ড সফরের পর ভারতের সহকারী কোচের পদ ছাড়লেন রায়ান টেন ডসখাটে
-
5
কাতার জাতীয় ক্রিকেট দলে প্রথম প্রবাসী বাংলাদেশি ফায়েজ উল্লাহ সিহাব
আফগানিস্তানের বিরুদ্ধে আয়ারল্যান্ডের ওয়ানডে স্কোয়াড ঘোষণা, সুযোগ পেলেন জয় মুন্ড্রা
আফগানিস্তানের বিরুদ্ধে আয়ারল্যান্ডের ওয়ানডে স্কোয়াড ঘোষণা, সুযোগ পেলেন জয় মুন্ড্রা
আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। চোটের কারণে একাধিক প্রথম সারির ক্রিকেটার মাঠের বাইরে থাকায় দলে আনা হয়েছে একাধিক নতুন মুখ। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করা ভারতীয় বংশোদ্ভূত পেসার জয় মুন্ড্রাপ্রথমবারের মতো আয়ারল্যান্ডের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন।
আগামী ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন করছেন পল স্টার্লিং। চোটের কারণে ভারতে বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারেননি।
সিরিজের আগে বেশ কয়েকজন অভিজ্ঞ ও তারকা খেলোয়াড়কে হারিয়ে ব্যাকফুটে রয়েছে আইরিশরা। চোট ও পুনর্বাসন প্রক্রিয়ার জন্য স্কোয়াডে রাখা সম্ভব হয়নি।
প্রথম তিন ওয়ানডের জন্য আয়ারল্যান্ড স্কোয়াড
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবির্নি, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্পার, কেড কারমাইকেল, জর্জ ডকরেল, গেভিন হোয়ে, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, লিঅ্যাম ম্যাককার্থি, বায়রন ম্যাকডোনো, জয় মুন্ড্রা, হ্যারি টেক্টর এবং লরকান টাকার।