আঘাতের কারণে দল থেকে ছিটকে গেলেন ফারিহা, বিকল্প ফারজানা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আঘাতের কারণে দল থেকে ছিটকে গেলেন ফারিহা, বিকল্প ফারজানা

আঘাতের কারণে দল থেকে ছিটকে গেলেন ফারিহা, বিকল্প ফারজানা

আঘাতের কারণে দল থেকে ছিটকে গেলেন ফারিহা, বিকল্প ফারজানা

বাংলাদেশ নারী ক্রিকেট দলে বড় ধাক্কা। ঊরুর চোটের কারণে আসন্ন এসিএসি নারী এশিয়া কাপ এবং এশিয়ান গেমসে দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। তার বাদলে দলে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী অনভিজ্ঞ ডানহাতি সিমার ফারজানা ইয়াসমিন।

এমআরআই রিপোর্টের পর ২৩ বছর বয়সী ফারিহা তৃষ্ণার গ্রেড-২ টিয়ার ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, সুস্থ হয়ে মাঠে ফিরতে তার প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে।

দুবাই ও জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এই দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দল আগামীকাল বিকেলে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

বাংলাদেশ নারী দল: 

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারজানা ইয়াসমিন।