ম্যাকাই ইতিহাস ছুঁলো অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট, বিক্রি হয়ে গেছে প্রথম দিনের সব টিকিট
-
1
দেশি কোচদের সুযোগ দেওয়া বিসিবির দারুণ উদ্যোগ, বিসিবি সভাপতির প্রশংসায় সাব্বির
-
2
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাবর আজমের খেলা নিয়ে অনিশ্চয়তা
-
3
দারউইশ রাসুলির নেতৃত্বে এশিয়ান গেমসে আফগানিস্তান দল
-
4
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা
-
5
ম্যাকাই ইতিহাস ছুঁলো অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট, বিক্রি হয়ে গেছে প্রথম দিনের সব টিকিট
ম্যাকাই ইতিহাস ছুঁলো অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট, বিক্রি হয়ে গেছে প্রথম দিনের সব টিকিট
ম্যাকাই ইতিহাস ছুঁলো অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট, বিক্রি হয়ে গেছে প্রথম দিনের সব টিকিট
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক ম্যাকাই টেস্ট শুরু হতে আর মাত্র চার দিন বাকি। এর মধ্যেই ম্যাচের প্রথম দিনের সব পাবলিক টিকিট বিক্রি হয়ে গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তথ্য অনুযায়ী, প্রথম দিনের টিকিট সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় দিনের টিকিটও এখন শেষের পথে।
আগামী ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকেতে অনুষ্ঠিত হবে 'এনআরএমএ ইন্স্যুরেন্স নর্দার্ন অস্ট্রেলিয়াটেস্ট সিরিজ'-এর দ্বিতীয় ও শেষ ম্যাচটি। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হওয়ার পর এবার ম্যাকেতে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দু’দল। প্রথম দিনের সাধারণ টিকিটের পাশাপাশি কর্পোরেট হসপিটালিটি টিকিটও শেষ হয়ে গেছে।
ম্যাকেতে আয়োজিত এই প্রথম টেস্ট ম্যাচটিকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও ক্রিকেটপ্রেমীদের মাঝে প্রচণ্ড উন্মাদনা তৈরি হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা টড গ্রিনবার্গ জানান, ডারউইন ২২ বছর পর টেস্ট আয়োজন করছে এবং ম্যাকে তাদের ইতিহাসের প্রথম টেস্ট আয়োজন করতে যাচ্ছে।
শীতকালীন মাস আগস্টে হলেও টেস্ট ক্রিকেট নিয়ে সমর্থকদের এই অভাবনীয় সাড়া সত্যিই প্রশংসনীয়।
কুইন্সল্যান্ডের পরিবেশ ও পর্যটন মন্ত্রী অ্যান্ড্রু পাওয়েল এবং ম্যাকে আঞ্চলিক পরিষদের মেয়র গ্রেগ উইলিয়ামসন জানান, আঞ্চলিক কুইন্সল্যান্ডে এমন বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট স্থানীয় অর্থনীতি ও পর্যটনে দারুণ প্রভাব ফেলবে। টিকিট শেষ হয়ে যাওয়ার আগেই স্থানীয়দের বাকি দিনগুলোর টিকিট সংগ্রহ করার আহ্বান জানান তারা।
বাংলাদেশ সিরিজের মধ্য দিয়েই অস্ট্রেলিয়ার এক ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেট মৌসুমের সূচনা হচ্ছে। এর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ, ইংল্যান্ডের বিপক্ষে ওয়াইট-বল সিরিজ এবং মার্চে মেলবোর্নে ঐতিহাসিক ১৫০তম বার্ষিকী টেস্ট ম্যাচ খেলবে স্বাগতিকরা।
