দলের যেটা দরকার ছিল, সেটাই করার চেষ্টা করেছি- তমিম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 11 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দলের যেটা দরকার ছিল, সেটাই করার চেষ্টা করেছি- তমিম

দলের যেটা দরকার ছিল, সেটাই করার চেষ্টা করেছি- তমিম

দলের যেটা দরকার ছিল, সেটাই করার চেষ্টা করেছি- তমিম

ক্যাঙ্গারুর দেশে লাল-সবুজের প্রতিনিধি হিসেবে এক নজিরবিহীন ইতিহাস লেখা হলো ডারউইনে। প্রতিপক্ষের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে বুক চিতিয়ে লড়াই করে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট সেঞ্চুরি ছোঁয়ার অনন্য কীর্তি গড়েছেন তানজিদ। ১০১ রান করেছেন তিনি।

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে যখন দুদল চা-পানের বিরতিতে যায়, তখন কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটার ও বর্তমান ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্টের মুখোমুখি হন এই তরুণ তুর্কি। এমন অবিস্মরণীয় মাইলফলক প্রসঙ্গে উচ্ছ্বসিত তানজিদ বলেন, ‘আমার জন্য খুবই বিশেষ কিছু। কারণ, এখানে এবারই প্রথম এসেছি। দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি পাওয়া আমার জন্য খুবই বিশেষ ব্যাপার।’

তানজিদের দায়িত্বশীল ইনিংসে ছিল আটটি দৃষ্টিনন্দন চার এবং একটি ছক্কার মার। সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত এই ব্যাটার তাড়াহুড়ো না করে দারুণ ধীরস্থিরভাবে ইনিংস গুছিয়েছেন। খারাপ বল পেলেই পাঠিয়েছেন সীমানার বাইরে, আর ভালো ডেলিভারিকে দিয়েছেন যথাযথ সম্মান। ওয়ানডে ও টি-টুয়েন্টির মারকুটে স্বভাব দূরে সরিয়ে রেখে যেভাবে টেকনিক ও শক্তিশালী ডিফেন্সকে পুঁজি করে তানজিদ রান তুলেছেন, তাতে মুগ্ধ হয়ে সাবেক অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট তাঁর এই টেস্টোচিত ধৈর্যের ভূয়সী প্রশংসা করেন।

বাইরে থেকে গিলক্রিস্টসহ সবার প্রশংসার বন্যা বইলেও নিজের পরিকল্পনার জায়গাটি খুব সাদামাটা ও পরিষ্কার রেখেছিলেন বলে জানান এই তরুণ ওপেনার। নিজের ইনিংসে মূল মন্ত্র কী ছিল এবং কীভাবে পরিস্থিতি সামলেছেন, তা ব্যাখ্যা করে তানজিদ বলেন, ‘দলের যেটা দরকার ছিল, সেটাই করার চেষ্টা করেছি। উইকেট বেশ ভালো ছিল। আমি স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করেছি। বল দেখে দেখে খেলেছি। বেশি কিছু করার চেষ্টা করিনি।’

প্রথম ইনিংসে বাংলাদেশ ইতিমধ্যেই ১০০ রানের বেশী মূল্যবান লিড বাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। ড্রেসিংরুমের আবহ এবং দল হিসেবে সামনে আরও বড় কোনো অর্জনের লক্ষ্য আছে কি না গিলক্রিস্টের এমন কৌতুহলী অনুসন্ধানের জবাবে তরুণ এই সেনসেশন সামনের লক্ষ্য স্পষ্ট করে জানান, ‘হ্যাঁ, আমাদের (দ্বিতীয় দিনে) এই দুই সেশনও ব্যাট করতে হবে। ভালো খেলতে পারলে সেটা দলের জন্যই ভালো হবে।’