অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে ইতিবাচক পেসার হাসান
-
1
চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলার- মিরাজ
-
2
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ সমতায় ফেরাল পাকিস্তান
-
3
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে জো রুটদের নতুন অধ্যায় ৩ নম্বরে জর্ডান কক্স
-
4
বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে অজি পেসারের নতুন কৌশল
-
5
মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি, ডারউইনে প্রথম দিনে ২৬৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে ইতিবাচক পেসার হাসান
অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে ইতিবাচক পেসার হাসান
ডারউইনের বাইশ গজে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে কিঞ্চিৎ কোণঠাসা অবস্থায় দিন শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। স্বাগতিক ক্যাঙ্গারু শিবিরের তরুণ ক্রিকেটারদের নিয়ে গঠিত ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে ৮৭.২ ওভার লড়াই চালিয়ে অলআউট হওয়ার পূর্বে স্কোরবোর্ডে ৩৫৫ রানের পুঁজি দাঁড় করায়।
বাংলাদেশি বোলিং লাইনে প্রধান রূপকার হিসেবে নিজেকে তুলে ধরেন ডানহাতি ফাস্ট বোলার হাসান মাহমুদ। চার উইকেট শিকার করে প্রতিপক্ষকে টেনে ধরার মূল কারিগর হওয়া এই তরুণ পেসার প্রথম ইনিংস শেষে দলের সামগ্রিক বোলিং পারফরম্যান্স নিয়ে ইতিবাচক মূল্যায়নের পাশাপাশি সন্তুষ্টি প্রকাশ করেন।
ইনিংস শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সরবরাহ করা এক ভিডিও বার্তায় ম্যাচের গতিপ্রকৃতি, কন্ডিশন ও নিজেদের বোলিং পরিকল্পনা ব্যাখ্যা করে হাসান বলেন, ‘ওভারঅল আমার কাছে মনে হয়েছে আমরা খুব ভালো শুরু করেছি। বোলাররা দারুণ লাইন-লেন্থ ধরে রেখে বোলিং করেছে। এখানকার কন্ডিশনে ভালো বাউন্স ও সুইং রয়েছে। বোলিংয়ের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে, আমরা বোলিং ইউনিট হিসেবে সবাই ভালো করার চেষ্টা করেছি। আমার কাছে ইংল্যান্ডের কন্ডিশন আর অস্ট্রেলিয়ার কন্ডিশনের মধ্যে বেশ মিল রয়েছে।’
বলের বয়স বাড়ার সাথে সাথে নিজের বোলিং কৌশল ও অভিজ্ঞতার কথা শেয়ার করেন এই তরুণ পেসার। নিজের বোলিং বৈচিত্র্য এবং ব্যক্তিগত লক্ষ্যের বিষয়টি খোলাসা করে হাসান বলেন, ‘আমি নতুন ও পুরোনো দুই বলেই বোলিং করতে উপভোগ করি। সব সময় চেষ্টা করি লাইন ধরে রেখে সুইং বজায় রাখতে। নতুন বলে দ্রুত উইকেট নেওয়ার মানসিকতা নিয়েই বোলিং করি এবং সেটাই ধরে রাখার চেষ্টা করেছি।’
