প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে তাইজুল, একাদশের বাইরে রেখে পর্যবেক্ষণ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে তাইজুল, একাদশের বাইরে রেখে পর্যবেক্ষণ

প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে তাইজুল, একাদশের বাইরে রেখে পর্যবেক্ষণ

প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে তাইজুল, একাদশের বাইরে রেখে পর্যবেক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট মুখোমুখি হওয়ার আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশের বিরুদ্ধে তিন দিনের গা গরমের ম্যাচে মূল একাদশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

শুক্রবার ফিল্ডিং ও বোলিংয়ের বাইরে থাকা এই স্পিনারের সর্বশেষ শারীরিক অবস্থা নিশ্চিত করতে গিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, আঘাতপ্রাপ্ত আঙুলের সুরক্ষা নিশ্চিত করতে আপাতত তাকে মাঠের বাইরে রাখা হয়েছে।

বোলিং হাতের আঘাত পাওয়ার পর মেডিকেল টিমের পর্যবেক্ষণে থাকা অভিজ্ঞ এই স্পিনারের সার্বিক পরিস্থিতি নিয়ে ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, 

‘তাইজুল ইসলামের গতকালকে ব্যাটিং করার সময় হাতে একটা বোলিং ফিঙ্গারে ব্যথা লেগেছে। তারপর থেকে আমরা একটু ব্যান্ডেজ করে রেখেছি, জায়গাটা সুরক্ষিত রাখা হয়েছে। আজকে (শুক্রবার) পুরো বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আবার পর্যবেক্ষণ করবো।’

টেস্ট মেজাজে ফিরে আসার এই অনুশীলনে স্কোয়াডের বাইরে থাকা পেসার মুশফিক হাসানকে কীভাবে মাঠে নামিয়ে বোলিং করানো সম্ভব হলো, সেই ক্রিকেটীয় ও কৌশলগত প্রক্রিয়ার ব্যাখ্যা দেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। ম্যাচ অফিসিয়াল ও প্রতিপক্ষ দলের সাথে আলোচনার মাধ্যমে ব্যাকআপ ব্যবস্থা জোরদারের কথা উল্লেখ করে নাফিস ইকবাল বলেন, 

‘তাইজুলের জায়গায় আজকে ওদের ম্যানেজমেন্ট এবং আম্পায়ারদের সাথে কথা বলে মৌলিক সুযোগ হিসেবে আমরা মুশফিককে রেখেছি। ওরা রাজিও হয়েছে, যার কারণে আজকে সে বোলিং করতে পেরেছে।’