বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষনা করেছে অস্ট্রেলিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 10 মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষনা করেছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষনা করেছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষনা করেছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে নিয়মিত কাপ্তানকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে অস্ট্রেলিয়ার । আগামী মাসে শুরু হতে যাওয়া তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজকে সামনে রেখে একঝাঁক তারকা নিয়ে দল চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। 

সোফি মলিনেক্সের অনুপস্থিতিতে ঘরের মাঠের এই লড়াইয়ে দল সামলানোর গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার তালিয়া ম্যাকগ্রার হাতে। আগামী ৯ থেকে ১৪ অক্টোবরের মধ্যে ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে গড়াচ্ছে দ্বিপাক্ষিক এই রোমাঞ্চকর সিরিজটি।

সিরিজ শুরুর আগেই ফিটনেস সমস্যায় কিছুটা ব্যাকফুটে স্বাগতিক শিবির। পিঠের চোট কাটিয়ে উঠতে না পারায় বিধ্বংসী বোলার ডারসি ব্রাউন পুরোপুরি মাঠের বাইরে চলে গেছেন, যার ফেরার সম্ভাবনা রয়েছে আসন্ন উইমেনস বিগ ব্যাশ লিগে। একইভাবে অনুশীলনে ঊরুর পেশিতে আঘাত পেয়ে বাংলাদেশ সিরিজের দল থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার লুসি হ্যামিল্টন। তবে সিডনিতে ১৮ থেকে ২২ অক্টোবরের নিউজিল্যান্ড সিরিজের আগেই লুসি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অন্যদিকে মাঠের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এনে স্কোয়াডে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। প্রত্যাশিত ছন্দ না পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার গ্রেস হ্যারিস। প্রধান নির্বাচক শন ফ্লেগলার ইঙ্গিত দিয়েছেন, উইমেনস ন্যাশনাল ক্রিকেট লিগের (ডব্লিউএনসিএল) নতুন রাউন্ডের খেলা দেখে খুব দ্রুতই স্কোয়াডে আরও একজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে।

অস্ট্রেলিয়া স্কোয়াড: 

তালিয়া ম্যাকগ্রা (অধিনায়ক), নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (কেবল টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিসে পেরি, মেগান শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল এবং জর্জিয়া ওয়ারহ্যাম।