ফাইনালে ওঠার হাইভোল্টেজ লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ
-
1
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
-
2
স্মৃতি ও সংহতির বার্তায় কাঠমান্ডু সফরে বাংলাদেশ
-
3
বিনা লড়াইয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
-
4
শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়
-
5
অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল ভারত
ফাইনালে ওঠার হাইভোল্টেজ লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ফাইনালে ওঠার হাইভোল্টেজ লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ
বৃষ্টির কল্যাণে আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়েছিল। কেবল জানার অপেক্ষা ছিল শেষ চারের প্রতিপক্ষের নাম। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার নিশ্চিত হলো, এশিয়ান গেমসের ফাইনালে ওঠার মহারণে নিগার সুলতানা জ্যোতির দলের সামনে দাঁড়াচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। আগামী ২০ সেপ্টেম্বর দুই পরাশক্তি এক দ্বৈরথে মাঠে নামবে।
শুক্রবারের কোয়ার্টার ফাইনালে একপেশে ম্যাচে জাপানকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে হরমনপ্রীত কৌরের দল। প্রথমে টসে জিতে বল হাতে তুলে নেন ভারতীয় অধিনায়ক। এর পর শ্রী চরনির মারাত্মক স্পিন (৪ উইকেট) এবং শেফালি বর্মার বোলিং নৈপুণ্যে (২ উইকেট) জাপানি ব্যাটাররা তাসের ঘরের মতো ভেঙে পড়ে, যার ফলে ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় তারা।
ক্ষুদ্র লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের জয় ছিনিয়ে আনতে সময় লাগেনি। শেফালি বর্মা ইনিংসের শুরু থেকেই ছড়ান তাণ্ডব। তার মাত্র ১৫ বলে ৪০ রানের অপরাজিত টর্নেডো ইনিংসে ভর করে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই হেসেখেলে ম্যাচ জিতে নেয় ভারত।
