জমকালো আয়োজনে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জমকালো আয়োজনে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন

জমকালো আয়োজনে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন

জমকালো আয়োজনে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন

দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ করার অন্যতম মূল ভিত্তি 'ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ ২০২৫-২৬'-এর আনুষ্ঠানিক পর্দা উঠতে যাচ্ছে। আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চলতি মৌসুমের ট্রফি উন্মোচন করা হয়েছে।

এবারের লিগে অংশ নিতে যাওয়া ২০টি ক্লাবের অধিনায়কদের উপস্থিতিতে ট্রফিটি উন্মোচন করা হয়। অধিনায়কদের প্রাণবন্ত উপস্থিতি এবং শিরোপা জয়ের প্রত্যয়ে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান জনাব মঈন উদ্দিন চৌধুরী (কামরু)। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ ২০২৫-২৬-এর সমন্বয়ক জনাব মোহাম্মদ সেলিম। ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ ২০২৫-২৬-এর সমন্বয়ক জনাব মো: সুমন হাসান এবং সিসিডিএম-এর ভেন্যু সমন্বয়ক জনাব সারফরাজ নেওয়াজ।