বাবর-আবদুল্লাহর জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণে পাকিস্তান
-
1
তিন বছর পর কি মুক্তি মিলছে ইমরান খানের, নেপথ্যে সমঝোতার আভাস
-
2
বুমরাহর বদলি হিসেবে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন আকিব নবি
-
3
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
-
4
দুর্নীতির দায়ে যুক্তরাষ্ট্রের স্পিনার রেড্ডির আট বছরের নিষেধাজ্ঞা
-
5
অস্ট্রেলিয়া মিশনে ইতিবাচক শুরু, ডারউইনের প্রস্তুতিতে স্বস্তি খুঁজে পেল বাংলাদেশ
বাবর-আবদুল্লাহর জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণে পাকিস্তান
বাবর-আবদুল্লাহর জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণে পাকিস্তান
পাকিস্তানের দুই ব্যাটারের দুর্দান্ত জুটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে সফরকারীরা। কুইন্স পার্ক ওভালে ম্যাচের দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২৬৬ রান তুলেছে পাকিস্তান। স্বাগতিকদের প্রথম ইনিংসের ৩৪৪ রানের জবাবে তারা এখনও পিছিয়ে ৭৮ রানে, তবে হাতে রয়েছে ৮ উইকেট।
দিনের শুরুতে ৫ উইকেটে ২৩৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বোলাররা বাকি পাঁচ উইকেট তুলে নিতে দেন আরও ১০৫ রান। রোস্টন চেজ ১২৬ বলে ৭০ রান করেন, আর আগের দিনের ৬৪ রানের সঙ্গে আরও ৯ রান যোগ করে ৭৩ রানে আউট হন জাস্টিন গ্রেভস। পাকিস্তানের হয়ে সাজিদ খান সর্বোচ্চ ৪ উইকেট নেন ৮৫ রানে। এছাড়া মোহাম্মদ আলী, উবাইদ শাহ ও আলী উসমান দুটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৪ রানেই ইমাম-উল-হকের উইকেট হারায় পাকিস্তান। তবে আজান আওয়াইস ৭১ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের রান এগিয়ে নেন। ৯৮ রানে তার বিদায়ের পর ইনিংসের হাল ধরেন আবদুল্লাহ শফিক ও অধিনায়ক বাবর আজম।
তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৬৮ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন এই দুই ব্যাটার। আবদুল্লাহ ১৭৩ বলে নিজের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন, যা ২০২৪ সালের পর তার প্রথম শতক। দিন শেষে তিনি ১৮৫ বলে ১০৭ রানে অপরাজিত ছিলেন, ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছক্কা।
অন্য প্রান্তে বাবর আজমও খেলেছেন দারুণ সংযত ও কার্যকর ইনিংস। ৬৭ বলে ফিফটি স্পর্শ করা পাকিস্তান অধিনায়ক দিন শেষ করেন ১২৬ বলে ৮৬ রানে অপরাজিত থেকে। তার ইনিংসে ছিল ১০টি চার ও একটি ছক্কা। তৃতীয় দিনে তিনি ব্যক্তিগত দশম টেস্ট শতক থেকে মাত্র ১৪ রান দূরে থেকে ব্যাটিং শুরু করবেন।
