এলপিএল ড্রাফটে বাংলাদেশের ৪৮ ক্রিকেটার
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
4
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
এলপিএল ড্রাফটে বাংলাদেশের ৪৮ ক্রিকেটার
এলপিএল ড্রাফটে বাংলাদেশের ৪৮ ক্রিকেটার
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটারদের ব্যাপক আগ্রহে জমে উঠেছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৬। আসন্ন আসরের জন্য বিদেশি ক্রিকেটার নিবন্ধনে এবার ৬৫০ জনের বেশি খেলোয়াড় নাম লিখিয়েছেন, যেখানে বাংলাদেশের ৪৮ জন ক্রিকেটারও রয়েছেন।
এলপিএলের ষষ্ঠ আসরে অংশ নিতে নিবন্ধন করেছেন আইসিসির সব পূর্ণ সদস্য দেশের পাশাপাশি বেশ কয়েকটি সহযোগী সদস্য দেশের ক্রিকেটাররা। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন এসেছে পাকিস্তান থেকে, যেখানে রয়েছেন ১০২ জন ক্রিকেটার। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৭৫, দক্ষিণ আফ্রিকার ৬৬, বাংলাদেশের ৪৮, নিউজিল্যান্ডের ৪১, অস্ট্রেলিয়ার ২৪, ইংল্যান্ডের ১৫ এবং ভারতের ১২ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন।
সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ড থেকে এসেছে সবচেয়ে বেশি নিবন্ধন। সব মিলিয়ে ২১টি ক্রিকেট খেলুড়ে দেশের ক্রিকেটাররা এবারের ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন।
তবে নিবন্ধিত সব খেলোয়াড় শেষ পর্যন্ত ড্রাফটে থাকছেন না। যাচাই-বাছাই শেষে মোট ৩১০ জন ক্রিকেটারকে চূড়ান্ত তালিকায় রাখা হবে, যারা অংশ নেবেন এলপিএল ২০২৬ প্লেয়ার ড্রাফটে। আগামী ১ জুন অনুষ্ঠিত হবে এই ড্রাফট।
শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলেও আন্তর্জাতিক তারকাদের উপস্থিতিতে এলপিএল এখন বিশ্ব ক্রিকেটে বেশ জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি লিগে পরিণত হয়েছে। এবারের আসর মাঠে গড়াবে আগামী ১৭ জুলাই থেকে, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত।
