৫০ বাংলাদেশি খেলোয়াড় পিএসএলে, সাকিব-মুশফিক-জাকির শীর্ষে
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
৫০ বাংলাদেশি খেলোয়াড় পিএসএলে, সাকিব-মুশফিক-জাকির শীর্ষে
৫০ বাংলাদেশি খেলোয়াড় পিএসএলে, সাকিব-মুশফিক-জাকির শীর্ষে
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএলের জন্য ড্রাফট তালিকা প্রকাশ করেছে। তালিকায় ৫০ জন বাংলাদেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন।
ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর হলো, তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম এবং জাকির হাসান শীর্ষ স্থানে রয়েছেন। এই তিনজনের ভিত্তিমূল্য ২ কোটি ২০ লাখ রুপি, যা বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।
তালিকায় আরও দেখা যাচ্ছে, ১ কোটি ১০ লাখ রুপির ভিত্তিমূল্যে রয়েছেন রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিশান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, শেখ মাহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও ইয়াসির আলী।
ছোট ভিত্তিমূল্যে ৬ লাখ রুপি থাকা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন ধ্রুব, আহরার আমিন, আকবর আলী, আলিস আল ইসলাম, আরিফুল ইসলাম ও জুনিয়র, জাকের আলী অনিক, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাঈম হাসান, রকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান, শহিদুল ইসলাম, সৌম্য সরকার এবং তানজিম হাসান সাকিব।
বাংলাদেশি ক্রিকেটারদের এই বিপুল উপস্থিতি পিএসএলের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক আকর্ষণকে আরও বাড়িয়ে দিয়েছে।
