র্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে ৮ নম্বরে উঠল আফগানিস্তান
-
1
এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাই উচিত- বিশ্বকাপ প্রসঙ্গে জ্যোতি
-
2
তাসকিনের জায়গায় মুগ্ধ, ধূমকেতু দলে শেষ মুহূর্তের পরিবর্তন
-
3
জাহানারা আলমের অভিযোগের তদন্ত রিপোর্ট প্রকাশ করল বিসিবি
-
4
সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিল লাহোর কালান্দার্স
-
5
বয়সভিত্তিক ক্রিকেট সংস্কারে জোর, পাথওয়ে নিয়ে বিসিবির বৈঠক
র্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে ৮ নম্বরে উঠল আফগানিস্তান
র্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে ৮ নম্বরে উঠল আফগানিস্তান
শারজায় তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতল আফগানিস্তান। এটি তাদের টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়। আর তাতেই আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে আফগানিস্তান এখন জায়গা করে নিল ৮ নম্বরে। বিপরীতে, এক ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ।
গত রাতে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের ২৪৪ রান তাড়া করতে নেমে ১০ বল আগেই আফগানিস্তানের ৫ উইকেটের জয় নিশ্চিত। ওমরজাইয়ের ছক্কায় সিরিজ আফগানিস্তানের। এমন জয়ের ফলে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে আফগানদের উন্নতি।
২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশকে টপকে ৮ নম্বরে জায়গা করে নিল আফগানিস্তান। সিরিজ হেরে র্যাংকিংয়ে ৯'এ নেমে গেল বাংলাদেশ। সদ্য শেষ হওয়া এই সিরিজ শুরুর আগে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের নামের পাশে, অবস্থান ছিল ৮ নম্বরে। বিপরীতে ৯ নম্বরে থাকা আফগানদের ছিল ৮৪ রেটিং পয়েন্ট।
তিন ম্যাচের মধ্যে দুই জয়ের ফলে আফগানদের পয়েন্ট এখন ৮৫। এক কমে বাংলাদেশেরও সমান পয়েন্ট ৮৫, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে। আফগানরা ৯ থেকে উঠে এসেছে ৮'এ।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জেতার আগে অবশ্য আফগানিস্তান ওয়ানডেতে হারিয়েছে আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকেও। টানা তিন সিরিজ জয়ের ফলে র্যাংকিংয়ে তারা টপকে গেল বাংলাদেশকে।
