বিসিবির নতুন দুই সহ-সভাপতি নাজমুল আবেদীন ও ফাহিম সিনহা
-
1
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
2
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-
3
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
4
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
5
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
বিসিবির নতুন দুই সহ-সভাপতি নাজমুল আবেদীন ও ফাহিম সিনহা
বিসিবির নতুন দুই সহ-সভাপতি নাজমুল আবেদীন ও ফাহিম সিনহা
নানা নাটকের পর শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক কাউন্সিলর হিসেবে অনুমোদন পাওয়ার পর আজ শুক্রবার বিকালে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সভাপতি নির্বাচিত হন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৬তম সভাপতি হলেন আমিনুল ইসলাম। শুক্রবার বিসিবির বোর্ড সভায় সংখ্যাগরিষ্ট ভোটে তিনি সভাপতি হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে নাজমুল আবেদীন ফাহিম এবং সহ-সভাপতির দায়িত্ব পেলেন ফাহিম সিনহা।
বিসিবির ৮ পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা প্রকাশ করে ক্রীড়া মন্ত্রণালয় বরাবর চিঠি দেন। গতরাতে পরিচালকদের সেই অনাস্থা প্রস্তাবে সাড়া দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুকের পরিচালক মনোনয়ন বাতিল করে। ফলে সভাপতি শূন্য হয়ে পড়ে বিসিবি।
পরদিন, অর্থাৎ আজ শুক্রবার বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করে প্রজ্ঞাপন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলো নতুন প্রেসিডেন্টের নাম।
