নতুন বিসিবি সভাপতিকে অভিনন্দন জানালেন ইমরুল কায়েস
-
1
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
2
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-
3
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
4
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
5
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
নতুন বিসিবি সভাপতিকে অভিনন্দন জানালেন ইমরুল কায়েস
নতুন বিসিবি সভাপতিকে অভিনন্দন জানালেন ইমরুল কায়েস
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। নতুন বিসিবি সভাপতিকে অভিনন্দন জানালেন ইমরুল কায়েস।
নানা নাটকের পর শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক কাউন্সিলর হিসেবে অনুমোদন পাওয়ার পর আজ শুক্রবার বিকালে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নতুন সভাপতি নির্বাচিত হন তিনি।
আমিনুল ইসলাম বুলবুলের সাথে এক ছবি পোস্ট করে ইমরুল কায়েস তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেন, 'বাংলাদেশের ক্রিকেটকে কালো থাবা থেকে দূরে রাখতে আমরা কিছু মানুষ সব সময়ই সোচ্চার হই। ভালো কিছুর প্রত্যাশা রাখলেও, দুর্ভাগ্যবশত অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে সেই প্রত্যাশা পূরণ হয় না। দেশের ক্রিকেটের এই লজ্জাজনক পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি।
আমরা আশা করি, নতুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি বুলবুল ভাই সততা, সাহসিকতা ও দূরদর্শিতার সাথে তার দায়িত্ব পালন করবেন। তিনি একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং খেলোয়াড়ি জীবনে নিষ্ঠা ও পেশাদারিত্বের উদাহরণ রেখেছেন। এই অবস্থায় তার কাঁধে অনেক বড় দায়িত্ব পড়েছে — শুধু প্রশাসনিক শৃঙ্খলা ফেরানো নয়, বরং জাতীয় দলের প্রতি মানুষের হারিয়ে যাওয়া আস্থা পুনরুদ্ধার করাও তার অন্যতম চ্যালেঞ্জ। উনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।'
